চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়ক বদলের ব্যাখ্যা নেই

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:৩৮ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

সবশেষ তিন ওয়ানডের দুটিতে জয়। যার প্রতিফলন র‌্যাঙ্কিংয়ে। এক ধাপ এগিয়ে প্রথমবার আট নম্বরে ওঠে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যার নেতৃত্বে ৫০ ওভারের ক্রিকেটে নবজাগরণের সূচণা সেই রুমানা আহমেদকে সরিয়ে নিগার সুলতানা জ্যোতিকে করা হয়েছে অধিনায়ক। বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে জিম্বাবুয়ে যাওয়ার আগের রাতে কেন অধিনায়ক বদলের সিদ্ধান্ত, সেই বিষয়ে ব্যাখ্যা দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে জিম্বাবুয়ে যাবে টিম টাইগ্রেস। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্কোয়াড ঘোষণা করে বিসিবি।

নারী দলের একমাত্র নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলাম মনজু ফোন ধরেননি। উইমেন্স উইং পরিচালনায় থাকা দায়িত্বপ্রাপ্ত কারও সঙ্গেই ফোনে সংযোগ স্থাপন করা যায়নি। ফোন বন্ধ পাওয়া গেছে কয়েকজনের। জানা যায়নি হঠাৎ করে অধিনায়ক বদলের ব্যাখ্যা।

এক দশকের প্রথচলায় ৩৮ ওয়ানডেতে বাংলাদেশ এ পর্যন্ত জিতেছে নয়টিতে। ২০১১ থেকে ২০১৫ এই চার বছরের মেয়াদে সালমা খাতুনের নেতৃত্বে ১৮ ম্যাচের চারটিতে জেতে মেয়েরা। ২০১৬ সালে জাহানারা আলম দুটি ম্যাচে অধিনায়কত্ব করেন। যার একটিতে আসে জয়। ২০১৭ থেকে ২০১৯ এই দুই বছরে অলরাউন্ডার রুমানার নেতৃত্বে ১৮ ম্যাচের চারটিতে জয় পায় বাংলাদেশ। যার মধ্যে সবশেষ তিন ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে আসে দুই জয়।

বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে ২০১৯ সালের নভেম্বরে। দুই বছর পর আবারও ৫০ ওভারের ক্রিকেট খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে বাংলাদেশের তিন ম্যাচ ১১, ১৩ ও ১৫ নভেম্বর।

করোনা পরিস্থিতির কারণে দেড় বছর ধরে পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ। ২০২০ সালের মার্চে অস্ট্রেলিয়ায় সবশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলেছিল সালমা খাতুনের দল। ওয়ানডে সংস্করণের নতুন অধিনায়ক নিগার সুলতানা এ বছর বাংলাদেশ ইমার্জিং দলকে নেতৃত্ব দিয়েছেন। দুটি সেঞ্চুরি করেন এ কিপার-ব্যাটার। সিলেটে প্রোটিয়া মেয়েদের ৪-০ তে সিরিজ হারায় টিম টাইগ্রেস। নামে ইমার্জিং হলেও জাতীয় দলের খেলোয়াড়রাই অংশ নেয় স্বাগতিক দলে।

Reneta

২১ নভেম্বর হারারেতে বিশ্বকাপ বাছাইয়ের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে নিগারের দল। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (অষ্টম) চেয়ে এক ধাপ এগিয়ে আছে পাকিস্তান (সপ্তম)। নিজেদের গ্রুপে থাকা অন্য তিন দল থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক জিম্বাবুয়ে। র‌্যাঙ্কিংয়ে যারা সেরা দশের মধ্যে নেই।

‘এ’ গ্রুপের পাঁচ দল হল- ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি ও নেদারল্যান্ডস। এখানকার প্রথম তিনটি দল রয়েছে র‌্যাঙ্কিংয়ের সেরা দশে। আগামী বছরের মার্চে নিউজিল্যান্ডে হবে মেয়েদের বিশ্বকাপ আসরটি। যেখানে অংশ নেবে আট দল। বাছাইপর্ব উতরে টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নিয়মিত খেললেও এখন অবধি ওয়ানডের বিশ্বমঞ্চে নামা হয়নি রুমানা-সালমাদের।

ওয়ানডে বিশ্বকাপের পর শুরু হবে আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। ২০২৫ সাল পর্যন্ত চক্রে এবার দল বেড়ে হচ্ছে ১০টি। আগে ছিল আটটি। বাছাইপর্ব থেকে বিশ্বকাপের টিকেট পাওয়া তিনটি দল ছাড়াও চতুর্থ ও পঞ্চম হওয়া দল ওয়ানডে চ্যাম্পিয়নশিপে জায়গা পাবে।

বাংলাদেশ দল: নিগার সুলতানা (অধিনায়ক), মুর্শিদা খাতুন, নুজহাত তাসনিয়া, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, লতা মণ্ডল, ফাহিমা খাতুন, ফারিয়া ইসলাম, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, খাদিজা-তুল-কোবরা, সানজিদা আক্তার মেঘলা।

স্ট্যান্ডবাই: শারমিন সুলতানা ও সুরাইয়া আজমিন ছন্দা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জিম্বাবুয়ে সফরবাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরাকের মরুভূমিতে ইসরায়েলের দ্বিতীয় গোপন ঘাঁটির তথ্য প্রকাশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ৪ সেক্টরে কর্মী নিতে আগ্রহী কাতার

মে ১৮, ২০২৬

‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো আপস করবে না ইরান’

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের আগে ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT