তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিত হিজড়াদের স্মার্ট কার্ড দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এতে আর্থ-সামাজিক উন্নয়ন ধারায় সম্পৃক্ত করতে হিজড়াদের জন্য বিশেষ সুযোগ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।
তবে অনিশ্চিত জীবিকার কারণে রেশন কার্ড দেয়ার দাবি হিজড়াদের। মৃত্যুর পর কবরের নিশ্চয়তাও চান তারা।
শিশুর জন্মের পর সাধারণ প্রশ্ন: ছেলে নাকি মেয়ে? কিন্তু শিশুটিকে যখন ছেলে বা মেয়ে পরিচয়ে সনাক্ত করা যায় না তখন সমাজের ভয়ে ভীত হয়ে পড়ে পরিবার। চিকিৎসা বিজ্ঞানের মতে, ক্রোমোজমের ত্রুটির কারণে জন্মগত যৌন প্রতিবন্ধী শিশুর জন্ম হয়।
চিকিৎসকরা অবশ্য বলছেন ভিন্ন কথা, জন্মের কয়েক মাসের মধ্যে ছোট অস্ত্রোপচারের সাহায্যে শিশুর লিঙ্গগত জটিলতা নিরসন সম্ভব।
বিভিন্ন জরিপ থেকে জানা যায়, দেশে হিজড়া সম্প্রদায়ভুক্ত প্রায় ১০ হাজার। ২০১৩ সালে সরকার হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয়ার পর উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে চলছে নানা উদ্যোগ।
নিজের দুটি হাতকে কাজে লাগাতে চান তৃতীয় লিঙ্গের মানুষ। স্বাভাবিক জীবনে দেশের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগও চান তারা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:
https://www.youtube.com/watch?v=ezbeH5jg79k&feature=youtu.be









