চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অত্যাধুনিক ‘রিবন গান’ পরীক্ষা করবে মার্কিন সেনাবাহিনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ন ০৪, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A
রিবন গান-আগ্নেয়াস্ত্র-অস্ত্র-বন্দুক

‘রিবন গান’ নামের একেবারে নতুন ধরনের একটি আগ্নেয়াস্ত্র পরীক্ষা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এই অস্ত্রটি থেকে একবারে চারটি করে বুলেট ছোড়া যায়।

যুক্তরাষ্ট্রের কলোরাডোর এক উদ্ভাবকের তৈরি এই অত্যাধুনিক বন্দুক। উদ্ভাবক নিজেই মার্কিন সেনা সংশ্লিষ্ট এই তথ্যটি ফাঁস করেছেন।

ডেইলি মেইল জানিয়েছে, জিনিসটা দেখতে অনেকটা সায়েন্স ফিকশনে দেখানো অস্ত্র সদৃশ খেলনা বন্দুকের মতো। দেখে মনে হয় এটা পঞ্চম শ্রেণির কোনো বাচ্চার বানানো ডিজাইন।

‘‘তবে অস্ত্রটি খুবই বাস্তব। এতে আছে একটি সিঙ্গেল ব্যারেলে চারটি ৬ মিলিমিটার বোর; যা একটা স্টিলের ব্লকের মধ্যেই পরপর বসানোর জায়গা বানানো। এই চারটি বোরের মিলিত ব্লকগুলোই একেকটি গুলি হিসেবে বিবেচিত এই অস্ত্রে। একে বলা হচ্ছে ‘চার্জ ব্লক’।’’

এই একেকটি অ্যামুনিশন ব্লক বন্দুকটি থেকে তড়িৎচুম্বকীয় অ্যাকচুয়েটরের (যার সাহায্যে গুলিতে গতি সৃষ্টি করা হয়) সাহায্যে নিক্ষিপ্ত হয়।

রিবন গান-আগ্নেয়াস্ত্র-অস্ত্র-বন্দুক
চার বুলেটযুক্ত ব্লক

উদ্ভাবকের তত্ত্বীয় হিসেব অনুসারে অ্যাকচুয়েটরগুলোর কারণে সেকেন্ডে আড়াইশ’ রাউন্ড গুলি ছোড়ার ক্ষমতা পেয়েছে রিবন গান।

Reneta

অস্ত্রের নকশাকারী প্রতিষ্ঠান ‘ফরওয়ার্ড ডিফেন্স মিউনিশনস’ (এফডিএম) তার ওয়েবসাইটে গর্বভরে এ অস্ত্রটি সম্পর্কে লিখেছে: ‘গুলিবর্ষণ প্রযুক্তিকে পুনরুদ্ভাবন করেছে এফডিএম।’

গুলি ছাড়া ট্রিগারেও আছে নতুনত্ব। এর নাম স্ট্রাইকার কয়েল। অন্যান্য প্রচলিত অস্ত্রের ট্রিগার একটি মেকানিক্যাল ট্রিগার পিনের সঙ্গে যুক্ত থাকে, যা বারুদে আগুন ধরানোর মাধ্যমে বুলেটকে ধাক্কা দেয়।

নতুন রিবন গানে ট্রিগারটা হচ্ছে একটি বৈদ্যুতিক সুইচ। সুইচটি চাপলে সেটি বুলেটের ব্লকগুলোর পেছনে থাকা তড়িৎচুম্বকীয় অ্যাকচুয়েটরে সংকেত পাঠায়। তখন অ্যাকচুয়েটর বুলেট ব্লকগুলোতে গতির সঞ্চার করে।রিবন গান-আগ্নেয়াস্ত্র-অস্ত্র-বন্দুক

এখানে একসঙ্গে চারটি বুলেট ছোড়া বা একটি বুলেট ছোড়ার অপশন রয়েছে। ‘পাওয়ার শট’ অপশনটি বেছে নিলে চারটি বুলেট একসঙ্গে ছুটবে।

আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্রিয়ার ইতোমধ্যে অস্ত্রটির পরীক্ষামূলক মডেল (প্রোটোটাইপ) তৈরি করেছে এবং এর প্রযুক্তিটাও পেটেন্ট করে নিয়েছে। ২০১৯ সালের মাঝামাঝি রিবন গানের বেসামরিক মডেল ‘এল৪’ তৈরি শুরু করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেছে কোম্পানিটি।

Jui  Banner Campaign
ট্যাগ: বন্দুক
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাকের জেরে বঙ্গভবন কর্মকর্তা আটক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT