চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতীত ভুলে সামনের দিকে মুমিনুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ন ২০, এপ্রিল ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ দুই  মাস পর আবার টেস্ট অভিযানে নামছে। শ্রীলঙ্কা সফরে থাকা মুমিনুল হকের দল ক্যান্ডিতে আগামীকাল বুধবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে।

সবশেষ সিরিজে মেয়ার্স-বনাররা রূপকথার গল্প লিখেছে বাংলাদেশের মাটিতে। বিদেশ সফরেও সুখস্মৃতি নেই বেশ কয়েক বছর হলো। দেশের বাইরে সবশেষ পাঁচ টেস্টে ইনিংস ব্যবধানে হারের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার শ্রীলঙ্কায় ভাগ্য বদলানোর আশা করছেন টেস্ট অধিনায়ক।

মুমিনুল জানিয়েছেন নিকট অতীতে হতাশাজনক পারফরম্যান্সের কারণে চাপে নেই দল। পেছনের কথা ভুলে নতুন শুরুতে টাইগার অধিনায়ক ম্যাচে প্রক্রিয়া ঠিক রেখে জয়ের আশা করছেন।

পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। টেস্টের ভেন্যুতে মঙ্গলবার প্রথম অনুশীলনে নামার আগে অনলাইন প্ল্যাটফর্মে ম্যাচপূর্ব সংবাদ সস্মেলনে মুমিনুল বলেন, ‘চাপ যদি বলেন, আমি তো কোনো চাপে নেই। আমার দলও কোনো চাপে নেই। আমরা এখানে এসেছি ম্যাচ জেতার জন্য। পুরোপুরি চেষ্টা করব ম্যাচ জেতার। অবশ্যই শ্রীলঙ্কা ভালো অবস্থানে আছে। আমরা শেষ দুইটা টেস্ট ভালো খেলতে পারিনি। কিন্তু আগেও বলেছি- ক্রিকেটে অতীত নিয়ে চিন্তা করে লাভ নেই। যদি প্রসেস ঠিক থাকে, ৫ দিন ভালো খেলি, ইনশাআল্লাহ জয় পাব।’

দেশের বাইরে সবশেষ পাঁচ টেস্টে ইনিংস ব্যবধানে হারের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় ভাগ্য বদলানো কঠিন চ্যালেঞ্জের হলেও আশায় বসতি মুমিনুলের।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যান্ডিপ্রথম টেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৭৪ লাখ টাকা নিয়ে আটক সেই জামায়াত নেতার বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটারদের কোনো ঝুঁকির আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT