চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতীত নিয়ে গর্বিত নই: জাস্টিন বিবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ন ২৪, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

প্রায় সাত বছর আগে মিয়ামিতে গ্রেফতার হয়েছিলেন জাস্টিন বিবার। তার বয়স তখন ছিল ১৯। মাতাল অবস্থায় গাড়ি চালানো ও মাদক বহনের অভিযোগে পপ তারকা জাস্টিন বিবারকে গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি বিবার অতীতের এই ঘটনা প্রসঙ্গে ইনস্টাগ্রামে কথা বলেছেন।

গ্রেফতার হওয়ার দিনের একটি ছবি শেয়ার করে বিবার লিখেছেন, ‘আমি কষ্ট পাচ্ছিলাম, অসুখী, দ্বিধাগ্রস্ত, রাগান্বিত ছিলাম, ভুল পথে আগাচ্ছিলাম, ভুল বুঝতাম, সৃষ্টিকর্তার ওপর রাগ করতাম। মিয়ামিতে একজনের ওপর অনেক রাগান্বিত ছিলাম। এ সবকিছু থেকে আমাকে অনেক দূরে নিয়ে এসেছেন সৃষ্টিকর্তা। তখন থেকে এখন পর্যন্ত বুঝতে পারছি… সৃষ্টিকর্তা তখনও আমার পাশে ছিলেন, এখনও আছেন। আপনাদের জন্য পরামর্শ হলো, সৃষ্টিকর্তা কতটা এগিয়ে নিয়ে এসেছেন সেটা বুঝতে অতীত স্মরণ করুন।’

পপতারকা আরও বলেছেন, ‘অতীত নিয়ে আমি গর্বিত নই। তবে, অতীতের লজ্জা যেন বর্তমানকে ক্ষতিগ্রস্ত না করে।’

২০১৪ সালের ২৩ জানুয়ারি স্থানীয় সময় ভোর ৪টা ৯ মিনিটে জাস্টিন বিবার একটি ইয়েলো ল্যাম্বোরগিনি ও তার আরেক বন্ধু লাল ফেরারি গাড়ি নিয়ে মায়ামি বিচে রেস করছিলেন। তাদের রেসের জন্য একটি এরিয়া পুরাপুরি বন্ধ হয়ে গিয়েছিল। মায়ামি পুলিশ এসময় তাদের রেসের জন্য আটক করেছিল। পরবর্তীতে ড্রাগ টেস্ট করা হলে বিবারের রক্তে অ্যালকোহলের অস্বাভাবিক উপস্থিতি পাওয়া গিয়েছিল। তাদের দু’জনকেই গ্রেফতার করেছিল মায়ামি পুলিশ এবং তাদের গাড়িগুলোও আটক করা হয়েছিল। কইমই

Jui  Banner Campaign
ট্যাগ: জাস্টিন বিবারমিয়ামিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT