চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিরিক্ত তিতা খাওয়া কতটা উপকারি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ১১, মার্চ ২০২২
স্বাস্থ্য
A A

করলা-নিমপাতার মতো নানারকম তিতা জাতীয় খাবার প্রতিদিন খাওয়ায় উপকারিতা অনেক। বিশেষ করে বসন্তকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তিতা জাতীয় খাবার খাওয়ার প্রচলন রয়েছে বেশির ভাগ পরিবারে।

সাধারণত কোনও ওষুধ ছাড়াই যারা স্বাভাবিক প্রক্রিয়ায় রক্তে শর্করার মাত্রা কমাতে চান, তাদের অনেকেই তিতা খাবার খাওয়ার অভ্যাস করে থাকেন। বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত।

এমনিতেই তিতা জাতীয় খাবারের খাদ্যাভ্যাস অত্যন্ত স্বাস্থ্যকর। কিন্তু কোনও কিছুই অতিরিক্ত খাওয়া ঠিক নয়। বিশেষ করে বেশি তিতা খাবার খেলে কিডনি এবং লিভার উভয়ের ক্ষতি হতে পারে বলে মনে করেন চিকিৎসকরা।

সম্প্রতি খাদ্যাভ্যাস এবং পুষ্টিগুণ নিয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলন ‘‘ইন্টারন্যাশন্যাল ক্লিনিকাল নিউট্রিশন আপডেট ২০২২’’-এ নেফ্রোলজি চিকিৎসক শৌভিক সুরল এ বিষয়ে এক রোগীর ঘটনা উল্লেখ করেছেন।

শৌভিক সুরল বললেন, ‘আমার কাছে একজন রোগী এসেছিলেন, যার কিডনি এবং লিভার দুই-ই বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। অনেক রকম পরীক্ষা করেও বোঝা যাচ্ছিল না ঠিক কী কারণে এমনটা হতে পারে। অনেক কথা বলার পর জানা গেল, তাকে কেউ বলেছিল একটি উপায়ে ডায়াবেটিস হবে না। আর  সেই কথা মেনে তিনি কাঁচা মাছের পিত্ত খেয়ে ফেলেছিলেন। আর এর ফলেই তার লিভার এবং কিডনি দুই-ই নষ্ট হয়ে গিয়েছিল প্রায়।’

ওই চিকিৎসক জানিয়েছেন, কাঁচা মাছের পিত্ত ভয়ঙ্কর তিতা খেতে এবং পাশাপাশি তা শরীরের জন্য বিষাক্তও বটে। রান্না করার পর এই বিষটা নষ্ট হয়ে যায়। তবে কাঁচা খেলে তা শরীরের নানা অঙ্গ, বিশেষ করে কিডনি এবং লিভারের মারাত্মক ক্ষতি করে দিতে পারে।

Reneta

এই ধরনের আরও কিছু রোগী পাওয়ার কথা জানিয়েছেন ওই চিকিৎসক, যাদেরও কিডনি নষ্ট হয়ে গিয়েছিল একইভাবে। তাই কোনও ঘরোয়া টোটকা মানার আগে কার শরীরে কী রকম প্রভাব পড়তে পারে, তা চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নেয়ার কথা  জানিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিডনিডায়াবেটিসস্বাস্থ্য টিপস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোজিনহোর নতুন ঠিকানা হচ্ছে মেসিদের মিয়ামি?

জুলাই ৬, ২০২৬

আমিরের বিয়ে নিয়ে সালমানের রসিকতা!

জুলাই ৬, ২০২৬

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো খেলে হারল বাংলাদেশ

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT