চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিরিক্ত কৌতূহলে আকর্ষণ কমে

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৫:৩৫ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৭
লাইফস্টাইল
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কলেজের একটা ছেলেকে খুব ভাল লাগতো আপনার। বেশ আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী মনে হতো। কিন্তু পরিচয়ের কয়েকদিন পরেই তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলা শুরু করেছেন আপনি। আর তার কারণ হলো সেই মানুষটির আপনার প্রতি অতিরিক্ত আগ্রহ। এমনটা হর হামেশাই দেখা যায়। কেউ বেশি আগ্রহ দেখালে তার প্রতি আমাদের আগ্রহ কমে যায়। কিন্তু কেন? জেনে নিন কারণগুলো।

চরিত্র নিয়ে সন্দেহ
খুব অল্প সময়ের পরিচয়তেই যদি কোনো ছেলে বা মেয়ে খুব বেশি আগ্রহ দেখিয়ে ফেলে তাহলে তার চারিত্রিক দুর্বলতা নিয়ে মনে প্রশ্ন উঠতে পারে। তখন মনে হয়, সবার সঙ্গেই হয়তো মানুষটি এধরণের আচরণ করে। ফলে তার প্রতি আগ্রহ কমে যায় খুব দ্রুত।

ব্যক্তিত্বের অভাব মনে হওয়া
কাউকে ভাল লাগলে তার ব্যক্তিত্ব কেমন তা নিয়ে মনে মনে অনেক কিছুই কল্পনা করে নেয়া হয়। কিন্তু সেই মানুষটিই যখন ধরা ছোয়ার একেবারে কাছাকাছি চলে আসে তখন তাকে আর আগের মতো ব্যক্তিত্ববান মনে হয়না। বিশেষ করে সেই মানুষটি যদি আপনার প্রতি খুব বেশি আগ্রহ দেখিয়ে ফেলে তখন তার গুণের বদলে দোষগুলোই বেশি নজরে পড়ে।

নিরাপত্তার অভাব
খুব সহজেই একটি ছেলে কিংবা মেয়ে যদি আপনার প্রতি অতি আগ্রহী হয়ে ওঠে তাহলে সবার প্রথমে কি মনে হতে পারে? সেই মানুষটির সঙ্গে সম্পর্কে জড়ানো নিরাপদ কিনা সেটা নিয়েই আপনার মনে নিরাপত্তার অভাব বোধ হওয়া শুরু হবে।

ব্যক্তি স্বাধীনতায় আঘাত
অনেক সময় দেখা যায় কেউ বেশি আগ্রহ দেখাতে গিয়ে সারাদিনই আপনাকে ফোন করছে কিংবা দেখা করতে চাইছে। হয়তো আপনি ঘুমিয়ে গেছেন আর সে ফোন করে বসলো। অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন, সেখানেও হাজির হয়ে গেলো। এমন অবস্থায় আপনার তার প্রতি আগ্রহ কমে যাওয়াটাই স্বাভাবিক। কারণ এতে আপনার ব্যক্তি স্বাধীনতা নষ্ট হচ্ছে এবং বিরক্তির উদ্রেক হচ্ছে।

ডেকান ক্রনিকল

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাইশ জনের চার মাস লেগেছে শহীদের পোশাক তৈরিতে

পরবর্তী

একটি খালের মৃত্যু

পরবর্তী
খাল ধ্বংসের ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি খালের মৃত্যু

মাহিয়া মাহি উনিশ বছর বয়সে মজার সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উনিশ বছর বয়স ছিল মজার সময়: মাহিয়া মাহি

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT