চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অডিশন দেয়ার সুযোগ পেয়েই আমি আপ্লুত: শামীমা নাজনীন

মিতুল আহমেদমিতুল আহমেদ
৩:২০ অপরাহ্ন ১০, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে ঘোষিত বায়োপিক নির্মাণের দায়িত্ব পেয়েছেন মুম্বাইয়ের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। এটি পুরনো খবর। নতুন খবর হলো, এরইমধ্যে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ গুছিয়ে এবার কাস্টিং চূড়ান্ত করছেন ছবি সংশ্লিষ্টরা।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী অডিশন। যেখানে এই চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রের জন্য অডিশন দিয়েছেন দেশের প্রবীন ও নবীন অভিনেতা-অভিনেত্রীরা। তাদের মধ্যে অন্যতম একজন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শামীমা নাজনীন।

বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিতব্য বিগ বাজেটের চলচ্চিত্রটির সম্ভাব্য নাম ‘বঙ্গবন্ধু’। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছে এই ছবির বাংলাদেশ অংশের কাস্টিং ডিরেক্টর বাহাউদ্দিন খেলন। তিনি জানান: ছবিতে বঙ্গবন্ধুর শিশুকাল, এরপর স্কুলে পড়াকালীন বয়স (৪ থেকে ১০/১২ বছর), যুবক বয়স (১৬ থেকে-২২/২৪) এবং পরিণত বয়সের বঙ্গবন্ধুর গল্পই উঠে আসবে। আর এই চার বয়সী বঙ্গবন্ধুর জন্যই বাংলাদেশ ও ভারত থেকে বিভিন্ন বয়সী অভিনেতাদের চূড়ান্ত করার কাজটি চলছে অডিশনের মাধ্যমে।

পরিণত বয়সের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রীর চরিত্রে ৬ জানুয়ারি অডিশন দিয়েছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী শামীমা নাজনীন।

তিনি বলেন, অডিশন দিতে গিয়ে আমার যা মনে হলো পরিণত বয়সের বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে ছবি সংশ্লিষ্টরা আমাকে ভাবছেন। শ্যাম বেনেগাল ছাড়াও কলকাতা, মুম্বাই থেকে অনেকে এসেছিলেন অডিশনে। তারা আমাদের সাথে কথা বলেছেন, ফটোগ্রাফ নিয়ে গেছেন। ‘বঙ্গবন্ধু’ ছবিটির স্ক্রিপ্ট থেকে (সম্ভবত) কিছু অংশ আমাকে পড়তে দেয়া হয়েছিলো তৈরী হওয়ার জন্য। আমরা সেভাবেই ডায়ালগ বলেছি।

‘বঙ্গবন্ধু’ ছবিটির জন্য অডিশন দিয়েই আত্মহারা শামীমা নাজনীন। শেষ পর্যন্ত এই চরিত্রের জন্য নির্বাচিত না হলেও একটুও মন খারাপ লাগবে না জানিয়ে এই অভিনেত্রী বলেন, চিঠির মাধ্যমে আমাকে যখন জানানো হলো যে, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসার চরিত্রের জন্য অডিশন দিতে হবে, তখন আমার আনন্দ দেখে কে! এই চরিত্রটা করতে পারলে অবশ্যই সেটা স্বপ্নের মতো একটা বিষয় হবে। কিন্তু চলচ্চিত্রের জন্য আমি নির্বাচিত না হলেও আমার বিন্দুমাত্র আপত্তি থাকবে না। আমিতো অডিশন দিয়েই ভীষণ উত্তেজীত, আপ্লুত। এ পর্যন্ত গিয়েছি এটাইতো আমার জন্য সৌভাগ্য!

Reneta

শুধু শামীমা নাজনীন নয়, ‘বঙ্গবন্ধু’র জন্য অডিশন দিয়েছেন এরকম একাধিক অভিনয় শিল্পীর অনুভূতি প্রায় একই রকম। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন তারা।

দুই দিনব্যাপী বাংলাদেশ অংশের অডিশনে উপস্থিত ছিলেন নির্মাতা শ্যাম বেনেগাল। প্রথম ধাপের অডিশন শেষে বৃহস্পতিবার তিনি মুম্বাই উড়ে গেছেন বলে জানিয়েছেন কাস্টিং ডিরেক্টর বাহাউদ্দিন।

প্রথম ধাপে মুম্বাই, কলকাতা ও ঢাকায় অডিশনের পর দ্বিতীয় ধাপের অডিশন পর্ব শুরু হবে শিগগির। এবার শুধু ঢাকা থেকে অডিশন আহ্বান করা হলেও চলতি মাসে সমগ্র বাংলাদেশ থেকে ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিভিন্ন চরিত্রের জন্য অডিশন আহ্বান করা হবে। একই সঙ্গে ভারতেও হবে এমন অডিশন। সব অডিশন পর্ব শেষে আগামি এক থেকে দেড় মাসের মধ্যে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকা থেকে আবার নেয়া হবে অডিশন। যাচাই বাছাই শেষে চূড়ান্ত করা হবে ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে অভিনেতা-অভিনেত্রীদের। আর তখনই জানা যাবে, কারা কারা থাকছেন বিগ বাজেটের এই ছবিতে! -বলছিলেন বাহাউদ্দিন খেলন।

ঢাকায় দু’দিনব্যাপী ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের জন্য অডিশনে অংশ নিয়েছেন নাটক, চলচ্চিত্র ও মঞ্চের তারকা শিল্পীদের বিরাট একটি অংশ। বাহাউদ্দিন জানান, যেহেতু এটি বঙ্গবন্ধুর বায়োপিক, তাই এতে বহু চরিত্রের প্রয়োজন। দুই দিনব্যাপী এই অডিশনে একটি চরিত্রের জন্য গড়ে পাঁচ/ছয়জন অভিনেতা অডিশন দিয়েছেন, এবং সবাই তারকা শিল্পী। শামীমা নাজনীন ছাড়াও এরমধ্যে বিভিন্ন চরিত্রের জন্য অডিশন দিয়েছেন সৈয়দ হাসান ইমাম, ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার, লায়লা হাসান, আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, তারিক আনাম খান, ফেরদৌস, রিয়াজ, জাহিদ হাসান, মোশাররফ করিম, রোকেয়া প্রাচী, তৌকীর আহমেদ, তুষার খান, চঞ্চল চৌধুরী, জয়রাজ, জয়া আহসান, আরিফিন শুভ, তিশা, সিয়াম আহমেদ ও ভাবনা।

এরআগে এই চলচ্চিত্রের প্রধান চরিত্র বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশ থেকেই অভিনেতা নেয়ার প্রতি আগ্রহ দেখিয়েছিলেন শ্যাম বেনেগাল। তিনি কি এমন কাউকে আবিস্কার করতে পেরেছেন?-এমন প্রশ্নে বাংলাদেশ অংশের এই কাস্টিং ডিরেক্টর জানান, বঙ্গবন্ধুর চরিত্রটি বাংলাদেশ থেকেই কেউ একজন করুক, এটা শ্যাম বেনেগালের চাওয়া ছিলো। সেভাবেই তিনি এগুচ্ছেন। আবার একই সঙ্গে তাকে এটাও ভাবতে হচ্ছে যে, বঙ্গবন্ধু চরিত্রটি যথেষ্ঠ সেনসেটিভ। চরিত্রের মধ্য দিয়ে পর্দায় শতভাগ সেই বঙ্গবন্ধুকে তুলে আনতে পারারও চ্যালেঞ্জ থাকছে। তাই পুরো টিম আমরা বঙ্গবন্ধুর চরিত্রের অভিনেতাকে খুঁজে পেতে সময় নিচ্ছি।

ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার বিগ বাজেটের ছবি ‘বঙ্গবন্ধু’। ছবি সংশ্লিষ্টরা জানান, ছবির কাস্টিং চূড়ান্ত হয়ে যাওয়ার পরই চলতি বছরেই শুরু হবে শুটিং। লোকেশনও চূড়ান্ত। নির্মিতব্য সিনেমাটি হবে চারটি ভাষায়। বাংলা ছাড়াও উর্দু, হিন্দি ও ইংরেজিতে ডাবিং হবে ছবিটির।

ডকুমেন্টারি, ডকুফিকশন নির্মাণেই সিদ্ধহস্ত ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। এরআগে মহাত্মা গান্ধী, জহুরলাল নেহেরু, সত্যজিৎ রায়ের মতো মানুষদের নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন তিনি। সুভাষ চন্দ্র বসুকে নিয়ে নির্মাণ করেছেন জীবনী নির্ভর ফিচার ফিল্ম ‘বোস: দ্য ফরগটেন হিরো’।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছিল প্রায় দু’বছর আগে। সেখানে বঙ্গবন্ধুর ওপর যৌথভাবে চলচ্চিত্র এবং ডকুমেন্টারি তৈরির কথা ছিল। চলচ্চিত্রটি নির্মাণের জন্য বাংলাদেশের প্রতিনিধি দল গেল বছরের জুলাই মাসে ভারত সফর করেন। আর এরপরেই বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের খবরটি সামনে আসে।

Jui  Banner Campaign
ট্যাগ: আবুল হায়াতআরিফিন শুভচঞ্চল চৌধুরীজয়রাজজয়া আহসানজাহিদ হাসানতারিক আনাম খানতিশাতুষার খানতৌকীর আহমেদফেরদৌসফেরদৌসী মজুমদারবঙ্গবন্ধুমোশাররফ করিমরাইসুল ইসলাম আসাদরামেন্দু মজুমদাররিয়াজরোকেয়া প্রাচীলায়লা হাসানলিড বিনোদনসিয়াম আহমেদসৈয়দ হাসান ইমাম
শেয়ারTweetPin

সর্বশেষ

সান্ত্বনার জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল অস্ট্রেলিয়া

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ট্রাম্পের ‘একতরফা শুল্ক’ অবৈধ: মার্কিন সুপ্রিম কোর্ট

ফেব্রুয়ারি ২০, ২০২৬

দ্য হান্ড্রেড লিগে সর্বোচ্চ দামের তালিকায় মোস্তাফিজ, নিলামে ২৩ বাংলাদেশি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার মধ্যে ৮ জনের দপ্তর বণ্টন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সিডনি পৌঁছেছেন আফঈদা-ঋতুপর্ণারা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT