‘অটিজম’ বৈশিষ্টসম্পন্ন শিশুদের চিকিৎসা এখন পর্যন্ত শহরকেন্দ্রিক এবং প্রয়োজনের তুলনায় খুবই কম বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিশ্ব অটিজম দিবসের আলোচনায় তারা বলেছেন, শিশুদের মানসিক বিকাশে ‘সমন্বিত থেরাপিউটিক চিকিৎসা’ জরুরি। এর জন্য একটি নীতিমালার আলোকে সমন্বিত কর্মপরিকল্পনার তাদিগ দিয়েছেন বিশেষজ্ঞরা।







