যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একটি থিম পার্ক বিশ্বে প্রথমবারের মতো অটিজম বিষয়ক সম্মাননা পেলো।
শিশুদের জনপ্রিয় টিভি শো সেসামি স্ট্রিট এর উপর ভিত্তি করে এই সেসামি প্লেস পার্কটি নির্মিত হয়েছে। শিশুদের এই থিম পার্কটির স্টাফরা অটিজম সংবেদনশীলতা এবং সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করার পরই এই সম্মাননা পেলো।
থিম পার্কটির এই নতুন স্বীকৃতির মানেই হলো- এর সকল কর্মী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ও তাদের পরিবারের সাথে কাজ করার জন্য ‘দক্ষতা, মানসিকতা এবং বিশেষজ্ঞ জ্ঞান’ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছে।
সিসেইম প্ল্যাসকে সম্মাননাটি দিয়েছে, স্বাস্থ্য এবং শিক্ষা খাতগুলোতে আন্তর্জাতিক অটিজম বিষয়ক স্বীকৃতি দেয়া ইন্টারন্যাশনাল বোর্ড অব ক্রেডেশিয়ালিং এন্ড কনটিনিউয়িং এডুকেশন স্ট্যাডার্ন্ডস (আইবিসিসিইস)।

টিভি শো সেসামি স্ট্রিট গত বছরে প্রথম একজন অটিজমে আক্রান্ত চরিত্র নিয়ে আসে।
যুক্তরাষ্ট্রে জাতীয় অটিজম সচেতনতা মাসের অংশ হিসেবে পার্কটিকে এই সম্মাননা দেওয়া হয়।
পার্কটিতে শিশুদের জন্য রয়েছে শান্ত-নীরব কক্ষ। অটিজমে আক্রান্ত কেউ প্রচণ্ড শব্দ এবং উজ্জ্বল আলোর কারণে মানসিক পীড়ণে আক্রান্ত হতে পারে। তাই তাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা দুইটি নীরব কক্ষ রয়েছে এখানে। অভিভাবকদের সাহায্যের জন্য রয়েছে যথাযথ নির্দেশিকা।
সেসামি পার্ক যখন অটিজম বিষয়ক স্বীকৃতি পেলো অন্যান্য পার্কগুলোও অটিজমে আক্রান্ত অতিথিদের জন্য সুযোগ সুবিধা গ্রহণ করছে।
২০১৭ সালের মার্চে, লেগোল্যান্ডের ফ্লোরিডা রিসোর্ট নীরব কক্ষ এবং সচিত্র নির্দেশিকা এবং ফ্রি পাসের ব্যবস্থা করে।
অটিজম কি?
অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার ( এ এস ডি) একটি জটিল স্নায়বিক বিকাশ সংক্রান্ত রোগ। সামাজিক বিকলতা, কথা বলার প্রতিবন্ধকতা এবং সীমাবদ্ধ, পুনরাবৃত্তিমূলক এবং একই ধরনের আচরণ করলে এই রোগীদের চিহ্নিত করা যায়। এটা একটি মস্তিষ্কের রোগ, যা সাধারণত একজন ব্যক্তির অন্যদের সাথে কথা বলার ক্ষমতাকে প্রভাবিত করে। এ এস ডি ধরণের রোগ সাধারণত শৈশবে শুরু হয় এবং বড় হওয়া পর্যন্ত থাকে।









