চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অটিজম আক্রান্তদের অধিকার সুরক্ষিত করতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

১২তম বিশ্ব অটিজম দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অটিজম আক্রান্তদের অধিকার সুরক্ষিত করতে হবে। এ সময় তাদের বোঝা মনে না করার আহ্বান জানান তিনি। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার’।

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১২ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৯ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, অটিজম বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা দেশের বোঝা না, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা প্রতিবন্ধীদের বিভিন্নভাবে শিক্ষা দিচ্ছি। একটা পর্যায়ে তাদের যদি দেশের ব্যবসায়ী, শিল্পপতিরা যারা সমাজের বিভিন্ন জায়গায় কাজ করেন, আপনারা সহনভূতি নিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে তাদের জীবনটাও অর্থবহ হয়।

তিনি আরও বলেন, প্রতিবন্ধীরা নিয়মিত পড়াশুনা করছে, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দেয়। আমরা চাই আমাদের দেশের অটিস্টিক এবং প্রতিবন্ধীদের যেনো কেউ বোঝা মনে না করে, তাদের মধ্যে মেধা আছে।

প্রতিবন্ধীদের কিছু কাজের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা মুক্ত পানি তৈরি করে। কিন্ত এই পানি বাজারজাত করার ক্ষেত্রে আন্তরিকতার অভাব দেখি। এর সাথে তারা নানা জিনিস তৈরি করে, প্লাষ্টিকের মোড়া, প্রতি বছর দুই ঈদ ও নববর্ষ যত কার্ড পাঠাই, সবই প্রতিবন্ধীদের তৈরি করা।  এই কার্ড ঢাকার বাইরে থেকেও নিয়ে থাকি।

প্রধানমন্ত্রী বিত্তশালীদের আহবান করে বলেন, আপনারা প্রতিবন্ধীদের প্রতি বিশেষভাবে নজর রাখবেন এবং আমরা প্রতিবন্ধীদের জন্য একটা ট্রাস্ট ফান্ডের ব্যবস্থা করেছি।  এই ট্রাস্ট ফান্ডে বিত্তবানরা যেনো কিছু অনুদান দেন, যাতে আমরা তাদের যাত্রা সুন্দর হয় সেই ব্যবস্থা করতে পারি।

Reneta

তিনি আরও বলেন, একটা শিশু জন্ম নেয়, তখন সে প্রতিবন্ধী থাকে তা জানা যায় না। শিশু প্রতিবন্ধী হয়ে জন্ম নেওয়াতে কেউ দায়ী থাকে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT