চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজিদের বিপক্ষেও লড়াই করা সম্ভব: হাবিবুল বাশার

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৮:৪৫ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ নিজেদের পারফরম্যান্স ধরে রাখা। গত তিনটি হোম সিরিজের ধারবাহিকতা ধরে রাখতে পারলে অজিদের বিপক্ষেও লড়াই জমানো অসম্ভব নয় বলে মনে করেন নির্বাচক হাবিবুল বাশার।

পাকিস্তান ভারতের পর সাউথ আফ্রিকার বিপক্ষেও হোম সিরিজে ক্রিকেটটা ‘ফাইটিং-মুডে’ খেলেছে বাংলাদেশ। তিন প্রবল প্রতিপক্ষের বিপক্ষে টেস্টের চেয়ে ওয়ানডে আর টি-টুয়েন্টিতেই বেশি আধিপত্য ছিলো টাইগারদের। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে অক্টোবরে ওয়ানডে নেই, শুধু দুই ম্যাচের টেস্ট সিরিজ।

তাতেও অবশ্য আশাবাদী টাইগার্স ব্যাটালিয়ন। অন্তত অজিদের চ্যালেঞ্জ নেওয়ার সাহস রাখতেই পারে দল, বলছেন ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার।

Banglabid

বিসিবি নির্বাচক হাবিবুল বাশার বলেন, আমাদের দল এখন ভালো করছে। এই পারফরম্যান্স ভালো করাটাই এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। সামনের সিরিজে ওয়ানডে থাকছে না। তাই আমরা টেস্টের ওপর ভালো ভাবে মন দিতে পারবো। দলের সবাই এখন সাফল্য পেতে মরিয়া। আমি আশা করি বাংলাদেশ দল ভালো করবে।

নির্বাচক বাশারের কাছে মাঠের সাফল্যের মতোই আরও একটি বিষয়ের বড় পরিবর্তন হয়েছে। দলের ভেতরে এবং বাইরে ক্রিকেটারদের নিজেদের মধ্যে ‘ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা’- একজন সিলেক্টর হিসেবে বিষয়টা উপভোগই করেন সাবেক অধিনায়ক।

তিনি আরও বলেন, দলে যারা আছে তারা ভালো খেলছেন। আবার যারা দলের বাইরে আছে তারাও ভালো করছে। খেলোয়াড়দের মাঝে একটা প্রতিযোগিতা তৈরী হয়ে। এটা আমাদের ক্রিকেটের জন্য খুবই ভালো দিক।

Reneta

অক্টোবরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়ার ক্রিকেট টিম।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ব্যস্ত দিন শেষে মা-মেয়ের ঘরে ফেরা’

পরবর্তী

অজিদের বিপক্ষেও লড়াই করা সম্ভব: হাবিবুল বাশার

পরবর্তী

বিরল প্রজাতির সাদা তিমি

ছাত্রলীগকে নতুনভাবে গড়ে তোলা প্রয়োজন: সৈয়দ আশরাফ

সর্বশেষ

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT