চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অজানা’ চুক্তি সই করলেন ডোনাল্ড ট্রাম্প ও কিম জং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ১২, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
নর্থ কোরিয়া-কিম জং উন-ডোনাল্ড ট্রাম্প-‘অজানা’ চুক্তিতে সই

একসঙ্গে মধ্যাহ্ন ভোজের পর আয়োজিত ব্রিফিং অনুষ্ঠানে সাংবাদিকদের সামনেই একটি বিশেষ চুক্তিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নর্থ কোরীয় নেতা কিম জং উন।

তবে চুক্তিপত্রটিতে আসলে যে কী লেখা আছে তা এখনো অজানা।

চুক্তিপত্রে সই করার আগে সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, যে কাগজটিতে তারা সই করছেন সেটি ‘খুবই গুরুত্বপূর্ণ’ এবং ‘যথেষ্ট বিস্তারিত’। কিম জং উনকে ‘চেয়ারম্যান কিম’ সম্বোধন করে তিনি বলেন, এই চুক্তিতে সই করে তারা দু’জনেই সম্মানিত বোধ করছেন।

এরপর কিম বলেন, আজ আমরা একটি ঐতিহাসিক বৈঠক করলাম। এর মধ্য দিয়ে আমরা অতীতকে পেছনে ফেলে এগোবার সিদ্ধান্ত নিয়েছি। এবার পুরো বিশ্ব একটি বড় ধরনের পরিবর্তন দেখবে।নর্থ কোরিয়া-কিম জং উন-ডোনাল্ড ট্রাম্প-‘অজানা’ চুক্তিতে সই

বৈঠকটি বাস্তবে রূপ দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এরপর দু’জনে হাত মিলিয়ে চুক্তিপত্রে সই করেন। কিন্তু চুক্তিপত্রে কী আছে তা বলেননি দুই নেতার একজনও।

অবশ্য ট্রাম্প বলেছেন, মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি।নর্থ কোরিয়া-কিম জং উন-ডোনাল্ড ট্রাম্প-‘অজানা’ চুক্তিতে সই

Reneta

‘অনেক বেশি সদিচ্ছা কাজ করেছে এই চুক্তির পেছনে। অনেক কাজ করতে হয়েছে, অনেক প্রস্তুতি নিতে হয়েছে। আজ যা হলো তার জন্য আমরা খুবই গর্বিত’ বলে জানান তিনি।

পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে বৈঠকে কথা হয়েছে কিনা, এ প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা খুব শিগগির, খুব খুব শিগগির প্রক্রিয়াটি শুরু করতে যাচ্ছি।’

এরপরই হোটেল ত্যাগ করেন ট্রাম্প ও কিম। ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর সাথে সাথে সেনতোসা দ্বীপ থেকে সিঙ্গাপুর মূল ভূখণ্ডের দিকে যাত্রা করে। তবে কিম জং উনের কয়েক ঘণ্টার মধ্যেই সিঙ্গাপুর ছাড়ার কথা রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনর্থ কোরিয়ালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

যে সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

আগস্ট ৪, ২০২৬

আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থাপনাগুলো হতে পারে সৃজনশীল অর্থনীতির নতুন খাত

আগস্ট ৪, ২০২৬

৫ আগস্ট উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের, ‘শেষ সুযোগ’ দিয়ে আলোচনার দাবি

আগস্ট ৪, ২০২৬

মনরো: গ্ল্যামারের আড়ালে এক নিঃসঙ্গ জীবন

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT