সুস্বাস্থ্য ও মেদ কমানোর জন্য সবাই কম বেশি সালাদ খান। আবার কেউ কেউ খান শখে। সালাদের উপকারিতা সবার জানা। আর কিছু কিছু উপকরণ যোগে সালাদের পুষ্টিগুণ আরো বেড়ে যায়।
নতুন একটি গবেষণায় দেখা গেছে সালাদের কাঁচা সবজির সঙ্গে ডিম মেশালে ক্যারটিনোয়েডের শোষণ মাত্রা বেড়ে যায়। এই ক্যারটিনোয়েড চর্বি কমাতে সাহায্য করে।
আমেরিকার পার্দু বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞানের অধ্যাপক ওয়েন ক্যাম্পবেল বলেন, বিভিন্ন ধরণের রঙ্গিন সবজির সালাদে বিভিন্ন রকম ক্যারটিনোয়েড পাওয়া যায়। আর ডিমের প্রোটিন এসব ক্যারটিনোয়েডের চর্বি শোষণ ক্ষমতা আরো বাড়িয়ে দেয়।
বিশ্বদ্যিালয়টির একজন পোস্ট ডক্টরেট গবেষক জাং ইউন কিম বলেন, ডিমে অনেক অ্যাসিনো এসিড থাকে যা সবজির পুষ্টিগুণ বাড়িয়ে দেয়।
একটি গবেষণায়, ১৬ জন অংশগ্রহণকারী বিভিন্ন সময়ে ডিম ছাড়া কাঁচা সবজির সালাদ, দেড়টি ডিম দিয়ে সালাদ ও ৩ টি ডিম দিয়ে সালাদ খান। এই তিন ধরনের সালাদেই ৩ গ্রাম ক্যানোলা তেল দেয়া হয়েছে। গবেষনার ফলাফলে দেখা যায় ২য় পদের সালাদে পুরো ডিমের ৭৫ গ্রাম প্রোটিন ও ৩য় পদের সালাদে ১৫০ গ্রাম প্রোটিন ছিল। ১ম পদের সালাদের তুলনায় ৩ য় পদের সালাদের চর্বি শোষণের মাত্রা ৩.৮ গুণ বেড়ে গিয়েছিলো।






