চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজগরের পেটে গেলো আস্ত হরিণ!

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৫:০৯ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৬
পরিবেশ
A A

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংযোগ বন চাউতলি বিটে একটি মায়া হরিণকে গিলে খেয়েছে অজগর সাপ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। ১২ ফুট লম্বা অজগরের প্রায় ১৫ কেজি ওজনের ওই হরিণকে গিলে খেতে সময় লাগে দুই ঘন্টা।

প্রথমে বাম পায়ে কামড় দিয়ে হরিণটির আহত করে অজগরটি। পরে মাটিতে ফেলে দিয়ে হরিণটির সারা শরীরে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। শিকার পর্ব শেষ হতেই হরিণটির মাথার দিক থেকে গিলতে শুরু করে অজগরটি।

বনবিভাগের কর্মী ছাড়াও সেখানে তখন জড়ো হয় উৎসুক লোকজন।

বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক তবিবুর রহমান সংবাদ পেয়ে সহকর্মীদের নিয়ে ছুটে যান বনে। তিনি বলেন, এটি প্রকৃতির সাধারণ নিয়ম, একই সঙ্গে প্রাণিদের খাদ্যশৃংখলের উজ্জ্বল উদাহরণ। এমন দৃশ্য প্রকৃতিতে অনেক হয়, কিন্তু চোখে দেখার সুযোগ হয় না। এখন বলা যায়, লাউয়াছড়ার জীববৈচিত্র এবং প্রাকৃতিক পরিবেশ সুরক্ষিত রয়েছে।

তিনি বলেন, বনবিভাগে তার কর্মজীবনে এই প্রথম এরকম দৃশ্য তিনি দেখেছেন এবং এটিকে তিনি ইতিবাচক দিক হিসেবে দেখছেন। প্রায়ই অজগর খাবারের সন্ধানে লোকালয়ে ছুটে যায়। কিন্তু বর্তমানে এটি কমেছে। বলা যায় প্রাণীকূলের যে ইকো ব্যালান্স এই বনে ফিরতে শুরু করেছে।

সাপটির খাবার শেষ হলেও দীর্ঘক্ষণ ধরে সে সেখানেই অবস্থান করতে থাকে। তাই এটি যাতে বনের বাইরে না যায় এবং কেউ তাকে বিরক্ত না করে সেজন্য নজর রাখতে চাউতলী বিটের বনকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে পরিবেশ সংরক্ষণবিদ সিতেশ রঞ্জন দেব বলেন, এক সময় এই বনের সকল জীবযন্তু তাদের ন্যাচারাল খাবার খেয়েই সেখানে বসবাস করতো। বর্তমানে বনে গাছপালা কমে যাওয়ায় সেখান থেকে তাদের খাবারও যোগানও কমেছে।

তিনি জানান, অজগর সাধারণত ইঁদুর, খরগোশ, হরিণের বাচ্চা ধরে খায়। বনে এ জাতীয় খাবার না থাকায় প্রায়ই অজগর ছুটে আসে লোকালয়ে। ছাগল, মুরগী, হাঁস ধরে খায়।

সিতেশ রঞ্জন জানান, মানুষের হাত থেকে উদ্ধার করে এবং তাঁর সেবা ফাউন্ডেশনে ডিম থেকে বাচ্চা ফোটা শতাধিক অজগর লাউয়াছড়া, চাউতলী ও রেমা কালেঙ্গা বনে অবমুক্ত করেছেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গায়ে আগুন দিয়ে অস্ট্রেলিয়ায় ইরানি শরণার্থীর আত্মহত্যা

পরবর্তী

১৪ আরোহীসহ নরওয়ে উপকূলে হেলিকপ্টার বিধ্বস্ত

পরবর্তী

১৪ আরোহীসহ নরওয়ে উপকূলে হেলিকপ্টার বিধ্বস্ত

ওয়াটসনের গানে গেইল-কোহলির নাচ (ভিডিও)

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT