চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অচেনা সিবলির ব্যাটে বড় লিডের পথে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

নিয়মিত ওপেনার ররি বার্নস চোটে। ব্যাট হাতে তাই দুই অচেনা ব্যাটসম্যানকে ওপেনিং করতে পাঠিয়েছে ইংল্যান্ড। জ্যাক ক্রোলির অভিষেক হল মাত্র, আর ডম সিবলির অভিজ্ঞতা সবে দুই টেস্ট। ক্রোলি অভিষেক রাঙাতে না পারলেও নিজের তৃতীয় টেস্টকে স্মরণীয় করে রাখার পথে সিবলি। তার কল্যাণে সাউথ আফ্রিকাকে বড় লক্ষ্য দিতে চলেছে ইংলিশরা।

কেপটাউন টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২১৮ রান তুলে দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। এরইমধ্যে ২৬৪ রানের বড় লিড পেয়ে গেছে সফরকারীরা।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৬৯ রানের বিপরীতে ২২৩ রানে অলআউট হয় সাউথ আফ্রিকা। ৮ উইকেটে ২১৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করতে নেমে বাকি ২ উইকেটে মাত্র ৮ রান যোগ করে অলআউট হয় প্রোটিয়ারা। ওপেনার ডিন এলগারের ৮৮ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ এসেছে রসি ফন ডার ডুসেনের ব্যাটে।

৪০ রান খরচায় টেস্ট ক্যারিয়ারে ২৮বারের মতো ৫ উইকেট নিয়েছেন পেসার জেমস অ্যান্ডারসন। অন্য দুই পেসার স্টুয়ার্ট ব্রড ও স্যাম কারেন পেয়েছেন দুটি করে উইকেট।

প্রথম ইনিংসে ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয়বারের মতো ব্যাট করতে নেমে ২৮ রানেই ফিরে যান অভিষিক্ত ক্রোলি। জো ডেনলিকে নিয়ে প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে ৭৩ রান যোগ করেন ডম সিবলি।

১১১ বল খেলে ডেনলি ৩১ রানে ফিরে গেলে উইকেটে আসেন অধিনায়ক জো রুট। জমে যায় জুটি। তাতে বাড়ে রানের গতিও।

লাঞ্চের পর উইকেটে আসা রুট আর সিবলি মিলে ইঙ্গিত দিচ্ছিলেন দিনের শেষটাও নিরাপদে পার করে দেয়ার। শেষ বিকেলের আলোয় তাদের ১১৬ রানের জুটি ভাঙেন ডোয়াইন প্রিটোরিয়াস। ৯৮ বলে ৬১ রানের ইনিংস খেলে ফিরে যান রুট। অধিনায়কের পথ ধরে কোনো রান না করেই দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে ফিরে যান নাইটওয়াচম্যান ডমিনিক বেস।

গোধূলির আলোয় দুই উইকেট হারালেও চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে গেছেন সিবলি। ২২২ বলে ১৩ চারে ৮৫ রান করে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি থেকে মাত্র ১৫ রান দূরত্বে দাঁড়িয়ে ডানহাতি ওপেনার।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোলার হোম সিষ্টেম বিতরণ ও স্থাপন কার্যক্রম পরিদর্শন

পরবর্তী

দিল্লির জেএনইউ ক্যাম্পাসে মুখোশধারীদের হামলা

পরবর্তী

দিল্লির জেএনইউ ক্যাম্পাসে মুখোশধারীদের হামলা

কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, ক্যাম্পাসে বিক্ষোভ

সর্বশেষ

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণায় চীনের কড়া হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT