উচ্চ আদালতে বাংলা ভাষা চালু করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে অচিরেই উচ্চ আদালতের রায় বাংলায় দেয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দুঃখ প্রকাশ করেন তিনি।
ভাষা শহীদদের আত্মার প্রতি শান্তি কামনা করে প্রধান বিচারপতি বলেন, আমি দুঃখিত… আমি মর্মাহত। আমার জীবনে কোনোদিন আমি পরাজিত হইনি। শুধু একটা জায়গায় এখনো আমি পারিনি! সেটা হচ্ছে কোর্টে বাংলা ভাষা চালু করা। তবে হাইকোর্টের কিছু বিচারক ইদানিং বাংলা ভাষায় রায় লিখছেন। আমি আশা করি অচিরেই একটা সফটওয়্যার উদ্ভাবন করতে পারবো। তাহলে উচ্চ আদালতের রায়গুলো বাংলায় দেয়া সম্ভব হবে।








