চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অগ্রহায়ণের মেঘ’ নিয়ে চয়নিকার মুগ্ধতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ন ১২, আগস্ট ২০১৯
বিনোদন
A A

ঈদ উপলক্ষ্যে সর্বাধিক নাটক নির্মাণ করে বিগত বছরগুলোতে বেশ কয়েকবার আলোচিত হয়েছেন নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী। অথচ ঈদুল আযহায় মাত্র একটি টেলিফিল্ম ও দুটি নাটক নির্মাণ করেছেন দাপুটে এই নির্মাতা।

ঈদের জন্য টানা কয়েকবার সর্বাধিক নাটক-টেলিফিল্ম নির্মাণের রেকর্ড গড়েছেন, অথচ এবার সংখ্যায় মাত্র তিনটি কাজ, কেন?-জানতে চাইলে চারশোর বেশি নাটক নির্মাণ করা এই নাট্য নির্মাতা জানান, হ্যাঁ, স্মরণকালে ঈদকে কেন্দ্র করে গেল রোজার ঈদ ও ঈদুল আযহাতে সবচেয়ে কম কাজ করলাম। আসলে বর্তমানে আমি আমার প্রথম ছবি ‘বিশ্ব সুন্দরী’র কাজে মগ্ন। রোযার ঈদে কাজ করতে পারিনি কারণ তখন সিনেমার চিত্রনাট্য থেকে শুরু করে ছবির প্রি-প্রোডাকশনের কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আর এই ঈদের সামনে ছবির শুটিং নিয়ে দারুণ ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছি।

তবে এবারের ঈদে কম কাজ করলেও সবগুলো কাজ নিয়েই বেশ উচ্ছ্বসিত এই নির্মাতা। বিশেষ করে একমাত্র টেলিফিল্ম ‘অগ্রহায়ণের মেঘ’ নিয়ে একটু বেশীই আশাবাদী চয়নিকা।

টেলিফিল্মটি নিয়ে চয়নিকা বললেন, পরিণত বয়সী দুজন মানুষের ভালোবাসা আর সম্পর্কের গল্পে নির্মিত এই ‘অগ্রহায়ণের মেঘ’। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তৌকীর আহমেদ ও জাকিয়া বারী মমের মতো অভিনেতা। দর্শক যদি একবার রিমোট ঘুরিয়ে এই টেলিফিল্মটি দেখতে বসেন, আমি কথা দিচ্ছি এক মুহূর্তের জন্য ও এই চ্যানেল আর বদল করবেন না! এমন অসাধারণ গল্পের জন্য মাসুম শাহরিয়ারকে ধন্যবাদ।

ব্ল্যাক এন্ড হোয়াইট প্রযোজিত ‘অগ্রহায়ণের মেঘ’ টেলিফিল্মটির জন্য চয়নিকা বিশেষ ধন্যবাদ জানান এর প্রযোজক কাজী রিটন ও বন্ধু শরীফা নাজনীনকে। তিনি বলেন, তাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা। তারা না থাকলে এমন অসাধারণ একটি টেলিফিল্ম নির্মাণ ই হতো না।

নির্মাতা বলেন, ‘অগ্রহায়ণের মেঘ’ টেলিফিল্মটি ঈদের দিন গাজী টিভিতে সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচার হবে। এছাড়াও এই ঈদে ‘তমোহর’ ও ‘হৃদমাঝারে’ নামের তুটি নাটক প্রচার হবে দুটি বেসরকারি টেলিভিশনে।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদচয়নিকাতৌকীর আহমেদমমশহীদুজ্জামান সেলিম
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT