চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্রগতি ছাড়াই শেষ রাশিয়া-ইউক্রেনের তৃতীয় দফা আলোচনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৩ পূর্বাহ্ন ০৮, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউক্রেন ও রাশিয়ার তৃতীয় দফা শান্তি আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে দু’পক্ষ।

যুদ্ধবিরতির সময় বেলারুশে তৃতীয় দফা শান্তি আলোচনায় বসেছিল ইউক্রেন ও রাশিয়া। মানবিক করিডোর তৈরি ইস্যুতে দু’পক্ষের মধ্যে কিছুটা ইতিবাচক আলোচনা হলেও যুদ্ধ বন্ধ বা স্থায়ী শান্তির বিষয়ে একমত হতে পারেনি দু’দেশ।

এ পরিস্থিতিতে রুশ বাহিনীর আগ্রাসনের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে আবারো বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

তবে ইউক্রেনকে ইউরোপিয় ইউনিয়নের সদস্য করতে কিয়েভের একটি আবেদন বিবেচনার আশ্বাস দিয়েছেন ইইউ সদস্য রাষ্ট্রের স্থায়ী প্রতিনিধিরা। এক বৈঠকে ইউক্রেনের পাশাপাশি জর্জিয়া এবং মলদোভাকে ইইউ এর সদস্যভুক্ত করার আবেদন বিবেচনার আশ্বাস দিয়েছেন তারা।

ইউক্রেনে রুশ বাহিনীর অনাকাঙ্খিত এবং অযৌক্তিক আগ্রাসনের বিরুদ্ধে সোমবার ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের নেতাদের সাথে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইউক্রেনে নিরাপত্তা, অর্থনৈতিক এবং মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি তারা তুলে ধরেছেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

Reneta

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে মিত্রদেশগুলোর সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। আর এই ঘোষণার পর জ্বালানি তেলের দাম ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে ব্যারেল প্রতি ১৩৯ মার্কিন ডলার ছুঁয়েছে। যা ২০০৮ সালের পর সর্বোচ্চ।

তবে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে ইউক্রেইনের করা মামলার শুনানি বয়কট করেছে রাশিয়া। রাশিয়ার আইনি প্রতিনিধিত্ব ছাড়াই সোমবার জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতে মামলার শুনানি হয়েছে। শুনানিতে রাশিয়া অনুপস্থিত থাকায় দুঃখ প্রকাশ করেছেন আদালত।

Jui  Banner Campaign
ট্যাগ: রাশিয়া ইউক্রেন আলোচনারাশিয়া ইউক্রেন সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

আ.লীগ অফিস উন্মুক্ত ঘোষণার কয়েক ঘণ্টা পর আবারও আগুন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ইমরান খানের পরিবারের গুরুতর অভিযোগ নাকভির কর্মকাণ্ডে

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষা খাতে শুধু হাই জাম্প নয়, পোল ভল্ট জাম্প দিতে হবে: শিক্ষামন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রথম আলোর দগ্ধ ভবনে শিল্পকর্ম প্রদর্শনী: ধ্বংসের আগুন পেরিয়ে স্বাধীন সাংবাদিকতার জন্য ঐক্যের ডাক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT