চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্নিস্নানে শুচি হোক ধরা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:১০ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৮
সম্পাদকীয়
A A

বাঙালির প্রাণের উৎসব। অসাম্প্রদায়িক চেতনার বর্ষবরণ উৎসব এবারও নতুন দিনের নতুন পথচলায় আমাদের জাতীয় জীবন আলোকিত করার জন্য এসেছে। প্রতিটি নতুন বছর আসে নতুন বার্তা নিয়ে। এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য ‘মানুষ ভজলে সোনার মানুষ পাবি’ লালনের শাশ্বত বাণী। লালন এই বাংলার এক অসাম্প্রদায়িক, মানবিক চেতনার বৈশ্বিক প্রতীক। তার গান বৈশ্বিক, অসাম্প্রদায়িক জাগতিক সর্বোপরি মানবকল্যাণের এক অবিনাশী সত্তার জয়গান। ১৫৮৪ খ্রিস্টাব্দে মোঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন বলে বেশিরভাগ পণ্ডিত মনে করেন। ওই সময় বঙ্গে শক বর্ষপঞ্জি ব্যবহৃত হতো, যার প্রথম মাস ছিল চৈত্র। বাংলা বর্ষপঞ্জি প্রথমে ‘তারিখ-ই-এলাহী’ বা ‘ফসলি সন’ নামে পরিচিত ছিল। ১৫৮৪ সালের ১০ বা ১১ মার্চ তারিখে এটি ‘বঙ্গাব্দ’ নামে প্রচলিত হয়। এ নতুন সালটি সম্রাট আকবরের রাজত্বের ২৯তম বর্ষে প্রবর্তিত হলেও তা গণনা করা হয় ১৫৫৬ খ্রিস্টাব্দের ৫ নভেম্বর থেকে। সপ্তম শতাব্দীর প্রারম্ভে শশাঙ্ক বঙ্গদেশের রাজচক্রবর্তী রাজা ছিলেন। আধুনিক ভারতের বাংলা, বিহার ও উড়িষ্যার অধিকাংশ এলাকা তার সাম্রাজ্য ছিল। অনুমান করা হয়, জুলিয়ান ক্যালেন্ডারের সোমবার ১২ এপ্রিল ৫৯৪ এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সোমবার ১৪ এপ্রিল ৫৯৪ বঙ্গাব্দের সূচনা হয়েছিল। দ্বিতীয় মত অনুসারে, মধ্যযুগে বাংলা সনের প্রচলনের আগে কৃষি ও ভূমি কর বা খাজনা আদায় করা হত ইসলামিক হিজরি বর্ষপঞ্জি অনুসারে। কিন্তু চাষাবাদ করা হত সৌর বছর অনুযায়ী। হিজরি বর্ষপঞ্জি চান্দ্রমাস নির্ভর বলে সবসময় কৃষি কর্মকাণ্ড অর্থবর্ষের সঙ্গে মিলত না। আমাদের ইতিহাস কৃষিজ ইতিহাস। তাই বাংলা বর্ষবরণের সঙ্গে কৃষিমাতৃক বাংলার নিবিড় যোগাযোগ রয়েছে। বাঙালির প্রতিটি নতুন বর্ষবরণ অনুষ্ঠানে সম্প্রতি কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে। এ বছর যেন এইসব গ্লানি অপমান মুছে আমরা নতুন দিনের যাত্রাকে উদ্ভাসিত করতে পারি, নতুন বছরে এই হোক আমাদের শপথ। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর কোটা বাতিলের সিদ্ধান্ত সাহসী পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তী

দেশব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

দেশব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত: স্বরাষ্ট্রমন্ত্রী

উপাচার্যের বাসায় হামলাকারীরা ছাত্র হতে পারে না: নাসিম

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT