চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্নিসন্ত্রাস শুরু করেছে বিএনপি, মাঠে থাকবে আওয়ামী লীগ: কাদের

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৬:০০ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপি আবার অগ্নিসন্ত্রাস শুরু করেছে অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: বিএনপির অগ্নি সন্ত্রাস আবার শুরু হয়ে গেছে। এ অবস্থায় স্বাধীনতার চেতনায় বিশ্বাসী-বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আওয়ামী লীগের নেতাকমীরা চুপ করে থাকতে পারে না। আমরা বিদেশি বন্ধুদের বলতে চাই, আমরা সুষ্ঠু নির্বাচনের বিষয়ে ওয়াদাবদ্ধ। কিন্তু সুষ্ট ও অববাধ নির্বাচনের প্রধান বাধা বিএনপি। সেটা আবারও প্রমাণ হলো৷

আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ লাগাতার কর্মসূচি পালন করবে বলে এসময় জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি বৈঠকের শুরুতে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন: আমরা যা আশঙ্কা করেছিলাম তা সত্যি হয়েছে। তারা এটাই চেয়েছিলো, এটা শুরু করতো গতকাল। গতকাল আমাদের শক্ত অবস্থানের কারণে গতকাল কিছু করতে পারেনি। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের যে চেতনার নবজাগরণ সৃষ্টি করেছে এই রাজধানীর বুকে তা দেশবাসী ঢাকাবাসী দেখেছে। আমি তাদের অভিনন্দন জানাই।

কাদের আরও যোগ করেন: আমাদের নেত্রীও গতকাল এই নবজাগরণের ঢেউ প্রত্যক্ষ করেছেন। আমাদের তারুণ্যের যে শক্তি গতকাল প্রদর্শিত হয়েছে তাতে আমাদের নেত্রী খুশি৷ এই ধারা অব্যহত রাখতে হবে।

ওবায়দুল কাদের বলেন: গতকাল তারা (বিএনপি) সমাবেশ থেকে রাজধানীর প্রবেশ পথ বন্ধের ঘোষণা দিয়েছিলো। তারা তাদের নেতাকর্মীদের অতিরিক্ত জামাকাপড় নিয়ে ঢাকা আসতে বলেছে। সঙ্গে চাদর নিয়েও আসতে বলেছে৷ এর মানে তারা অবস্থান করবে। গণভবন থেকে শেখ হাসিনাকে না হঁটিয়ে সরবে না৷ এটা তাদের লিডার দুর্বৃত্ত তারেক রহমান বলেছে। গতকাল একটা সভা হচ্ছিলো নয়াপল্টনে। আবার ভিডিও কনফারেন্সে কী করতে হবে না হবে লন্ডন থেকে নির্দেশ দিয়ে যাচ্ছিলো। তারা আদালতে অবমাননা প্রতিনিয়ত করছি। সুপ্রিম কোর্ট হাইকোর্ট লঙ্ঘন করে বক্তব্য দিয়ে চলছে। কালকে এমনও বলছে একটা লাশ পড়লে দশটা লাশ ফেলানো হবে, আন্দোলন করো টাকার অভাব হবে না। লন্ডনে সে (তারেক) কী করে? লন্ডনে তার খরচ দেখলে কে বলবে, লন্ডনে টাকার অভাব চলছে। তারেক রহমান কি আইনের উর্ধ্বে?

Reneta

তিনি আরও বলেন: মির্জা ফখরুল, মির্জা আব্বাস, গয়েশ্বরের কথা শুনলে মনে হয় তারা আইনের উর্ধ্বে। আইন মানে না আইন স্বীকার করে না।

বিএনপির অগ্নিসন্ত্রাসের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: অগ্নিসন্ত্রাস তারা শুরু করে দিয়েছে। মাতুয়াইলে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষের পর চারটি বাসে আগুন দেয়। সেখানে থাকা পুলিশের গাড়িতেও হামলা করে। গাবতলী উত্তরা ধোলাইখাল বিভিন্ন এলাকায় বিভিন্ন পরিবহনের বাসে তারা হামলা করে অগ্নিসংযোগ করে। ঢাকার বাইরে নারায়ণগঞ্জ পুলিশের ওপর তারা হামলা করেছে। তাদের হামলায় পুলিশের একাধিক কর্মকর্তা আহত হয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের একজন কর্মীর ওপর হামলা চালিয়ে তার কবজি কেটে নেয়।

রোববার সারাদেশে আওয়ামী লীগের কর্মসূচি

ওবায়দুল কাদের বলেন: আগুন সন্ত্রাস ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে আওয়ামী লীগ প্রতিটা থানা ও ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করা হবে।

তিনা যোগ করেন: সকাল ১০টা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। একইভাবে আগামীকাল দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে আওয়ামী লীগের ও সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন। বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও সন্ত্রাসী বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি নির্বাচন পর্যন্ত চলমান থাকবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের উপনেতা ও সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড.রাজ্জাক, ফারুক খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা.মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ,মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক সামসুরনাহার চাপা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া,উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, উপদপ্তর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, কৃষক লীগ সভাপতি সমীর চন্দসহ বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT