চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্নিকাণ্ডে বছরে ২৩৩ জনের মৃত্যু: ফায়ার সার্ভিস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
ধানমণ্ডি-ভবনে আগুন

অগ্নিকাণ্ডে প্রতি বছর দেশে ২৩৩ জন মর্মান্তিক মৃত্যুর শিকার হচ্ছেন, আর আহত হন প্রায় ৫ হাজার মানুষ। এ ঘটনায় গড়ে প্রতি বছর ৪ হাজার ৮শ’ ৩৪ কোটি টাকার বিভিন্ন মালামাল ভস্মীভূত হচ্ছে।

অগ্নিকাণ্ডের বিষয়ে এমনই তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো: আলী আহম্মেদ খান।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএসএসএবি)’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

তিনি বলেন: গত ৬ বছরে সারাদেশে প্রায় ৮৮ হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই সময়ে মৃত্যুর শিকার হয়েছেন ১ হাজার ৪শ’ জন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার কোটি টাকারও বেশি। এসব অগ্নিকাণ্ডের মূল কারণ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব।

ডিজি বলেন: দেশে সংঘটিত বেশ কয়েকটি বড় অগ্নিকাণ্ডের পর রপ্তানিমুখি শিল্পকারখানার বেশিরভাগে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তবে ব্যক্তি মালিকানাধীন অনেক ভবন ও প্রতিষ্ঠান এখনো পিছিয়ে আছে। সম্পদ ও নিরাপত্তার স্বার্থে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব। এব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে আরো সচেতন হতে হবে।

তিনি বলেন: সরকারের পৃষ্ঠপোষকতায় ফায়ার সার্ভিসের সক্ষমতা অনেক বেড়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রতিবছর স্কুল, কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অন্তত দেড় লাখ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া প্রত্যেকটি উপজেলায় ফায়ার স্টেশন স্থাপন করা হচ্ছে।

Reneta

ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান বলেন: রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। এসব ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ভবন মালিককেই উদ্যোগ নিতে হবে।

সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব নাজমুল হুদা, সহ-সভাপতি প্রকৌশলী মো. মনজুর আলম, যুগ্ম মহাসচিব এম মাহমুদুর রশিদ ও পরিচালক জাকির উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে ইএসএসএবি’র প্রেসিডেন্ট মো: মোতাহের হোসেন বলেন: সংগঠনের পক্ষ থেকে এ বছর পঞ্চমবারের মতো ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০১৮ আয়োজন করা হচ্ছে। যা আগামী ৫ থেকে ৭ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

‘এবারের এক্সপোতে ৩০টি দেশের ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি খ্যাতিমান ব্রান্ড প্রতিষ্ঠান অংশ নেবে। এই এক্সপোতে মোট স্টল থাকবে ৬০টি। মেলার কো-পার্টনার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বিজিএমইএ, বিকেএমইএ এবং এনএফপিএ।’

আগামী ৫ এপ্রিল সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী মো: আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানান ইএসএসএবি’র প্রেসিডেন্ট মো: মোতাহের হোসেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে যখন এই সংবাদ সম্মেলন চলছিল তখন রাজধানীর গুলশানে একটি নির্মাণ প্রতিষ্ঠানের কেন্দ্রীয় গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। এভাবেই দেশব্যাপী কাজ করে যাচ্ছে তারা।

বিস্তারিত দেখুন ভিডিওতে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডফায়ার সার্ভিস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT