মার্কো চিখিনাতো নামের এক ইতালিয় তরুণের কাছে হেরে ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় নিয়েছেন নোভাক জোকোভিচ।
র্যাংঙ্কিংয়ে ৭২ নম্বরে থাকা চিখিনাতো ৬-৩ ৭-৬ (৭-৪) ১-৬-৭-৬ (১৩-১১) সেটের জয়ে সেমিফাইনালে উঠে গেছেন।
এই বছরের আগে ২৫ বছর বয়সী চিখিনাতো কখনো গ্র্যান্ড স্লামের কোনো ম্যাচ জিততে পারেননি। শেষ চারে তার প্রতিপক্ষ অস্ট্রিয়ার ডমিনিখ থেইম। ডমিনিখ আগে কখনো গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলতে পারেননি।
সপ্তম বাছাই থেইম সেমিতে পৌঁছান জার্মানির অ্যালেক্সান্ডার জেভারেভকে হারিয়ে। রোলা গাঁরোতে এটি তার তৃতীয় সেমিফাইনাল।
চিখিনাতো ২০১৬ সালে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন। নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফিরেই চমক দেখালেন। ১৯৭৮ সালের পর তিনিই ইতালির প্রথম খেলোয়াড়, যিনি কোনো গ্র্যান্ড স্লামের সেমিতে উঠলেন।
১৯৯৯ সালের পর এত কম র্যাংঙ্কিং নিয়ে সেমিতে ওঠা প্রথম খেলোয়াড়ও তিনি। এর আগে ১০০ নম্বরে থেকে সেমিতে উঠেছিলেন অ্যান্দ্রেই মেদভেদেভ।
ম্যাচ জয়ের পর চিখিনাতো বলেন, ‘এই ম্যাচ আমার জীবনটা বদলে দিবে। সম্ভবত আমি ঘুমিয়েছিলাম। এই জাগরণ আমার কাছে অবিশ্বাস্য।’








