চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকাল: অক্ষয়-সোনুকে ‘ভারতরত্ন’ দেয়ার দাবী!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ন ৩০, জুন ২০২০
বিনোদন
A A

চলমান মহামারী করোনাভাইরাসের এই সংকটকালীন সময়ের শুরু থেকেই সাধারণ জনগণ ও বলিউড সংশ্লিষ্ট সবার বিপদে পাশে দাঁড়িয়েছেন বলিউডের বেশ কিছু তারকা। তবে অন্য সকল তারকাদের তুলনায় অক্ষয় কুমার এবং সোনু সুদের সহায়তা ও অনুদান দেয়ার ধরনে ছিল কিছুটা ভিন্নতা। যা বিপদের মুখে পড়া ভারতবাসীদের মন ছুঁয়ে গেছে।

আর তাই তো বেশ ক’দিন থেকেই নেটিজেনদের দাবী ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরষ্কার ‘ভারতরত্ন’ দিয়ে ভূষিত করা হোক এই দুই তারকাকে!

করোনা মোকাবেলার শুরুতেই ভারত সরকারের তহবিল ‘পিএম-কেয়ারস’ এ ২৫ কোটি রুপি দান করেছিলেন অক্ষয়। শুধু তাই নয় পরবর্তীতে চিকিৎসকদের ৩ কোটি রুপি এবং মুম্বাই পুলিশকে আরো ২ কোটি রুপি সহায়তা করেছিলেন তিনি। এছাড়াও করোনা মোকাবেলায় দেড় হাজার সিনেমা ও টিভি কর্মীদের ৪৫ লক্ষ রুপি সহায়তা দিয়েছিলেন বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত এই তারকা।

করোনা মোকাবেলার পাশাপাশি পুলওয়ামা শহীদদের পরিবারের পাশে যেমন দাঁড়িয়েছিলেন অক্ষয়, ঠিক তেমনিই ত্রাণ তহবিল দিয়ে সহায়তা করেছিলেন আসাম ও চেন্নাইয়ে বন্যা কবলিত হাজার হাজার মানুষদের।

অন্যদিকে ‘দাবাং’ খ্যাত অভিনেতা সোনু সুদ করোনাকালীন এই সময়ে স্রেফ নিজ দায়িত্বে মুম্বাইয়ে আটকে থাকা হাজার হাজার অতিথি শ্রমিকদের নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছেন। এছাড়াও পাঞ্জাবের ডাক্তারদের ১ হাজার ৫০০ পিপিই কিট দান করেছিলেন সোনু সুদ। সেই সাথে মেডিকেল ফোর্সের থাকার জন্য তাঁর মুম্বাইয়ের হোটেল সরবরাহ করেছিলেন তিনি। শুধু তাই নয়, গেল রমজান মাস উপলক্ষ্যে ভুয়ান্দি অঞ্চলের সুবিধাবঞ্চিত অভিবাসীদের জন্যও খাবারের ব্যবস্থা করেন তিনি।

তাদের এই কর্মের ফলস্বরূপ অসংখ্য ভক্ত, অনুরাগী ও সাধারণ জনগণ এই দুই তারকাকে ভারতরত্ন দেয়ার দাবী জানাচ্ছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় কুমারকরোনাভারতরত্নসোনু সুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT