চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্ষয়ের সাথে কেন বড় পর্দায় দেখা যায়নি শাহরুখকে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৯ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

একজনকে বলা হয় বলিউডের বাদশা, অন্যজন বলিউডের খিলাড়ি! দুজনই বলিউডের বড় তারকা। অথচ পর্দায় একসঙ্গে কখনোই স্ক্রিন শেয়ার করেননি তারা!

বলছি বলিউড বাদশা খ্যাত শাহরুখ খান ও খিলাড়ি খ্যাত তারকা অভিনেতা অক্ষয় কুমারের কথা। দুইজনই ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসা মানুষ। যারা দীর্ঘদিন লড়াইয়ের পর বলিউডে নিজেদের শক্ত ভিত গড়েছেন। সেই সাথে আলাদা আলাদা ভাবে দর্শকদের উপহার দিয়েছেন জনপ্রিয় বহু সিনেমা। অথচ বড় পর্দায় স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি কখনো। কেন? সে প্রশ্নের উত্তর দিয়েছেন শাহরুখ।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ কে দেয়া এক সাক্ষাৎকারে অক্ষয়ের সঙ্গে এখনো কেন অভিনয় করেন নি সে প্রসঙ্গে কথা বলেন শাহরুখ। তিনি জানান, আমি তার মতো এত সকালে ঘুম থেকে ওঠতে পারি না। অক্ষয় যখন ঘুম থেকে ওঠে, আমি তখন ঘুমাতে যাই। তার দিন শুরু হয় সকাল সকাল। অক্ষয় যখন কাজ শেষে বাড়ি ফিরে, আমি তখন কাজ শুরু করতে যাই। যার কারণে সে বেশি কাজ করার সময় পায়। আর আমি নিশাচর মানুষ। আমার মতো রাতে শুটিং করে এমন মানুষ খুব কমই আছে।

শাহরুখ আরো বলেন যে, অক্ষয়ের সঙ্গে অভিনয় করতে গেলে সেটা মজা ছাড়া আর কিছু হবে না। কারণ অক্ষয় যখন সেট ছেড়ে চলে যাবে দেখা যাবে আমি তখন সেটে ঢুকব। তবে আমি অক্ষয়ের সঙ্গে কাজ করতে পারলে খুশি হবো। আমি তার সাথে কাজ করতে চাই কিন্তু আমাদের সময় মিলে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয় কুমারবলিউডশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT