চলতি বছরের অক্টোবর থেকে পদ্মা সেতুর মূল পাইলিংয়ের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২০১৫-১৬ সালের বাজেট নিয়ে সাধারণ আলোচনায় ওবায়দুল কাদের সংসদকে জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে মেট্রোরেল নির্মাণের কাজ। এজন্য ডিসেম্বর পর্যন্ত ৮টি দরপত্র আহবান করা হবে।
কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণে এ মাসের শেষ নাগাদ চীন সরকারের সঙ্গে চুক্তি হবে বলে আশা করা হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ককে চারলেনে উন্নীতকরণের কাজ প্রায় শেষ পর্যায়ে থাকায় ঈদে ঘরমুখো মানুষের যাত্রা এবার স্বস্তিদায়ক হবে বলেও জানান ওবায়দুল কাদের।






