চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ১০ শতাংশ

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
১২:৫২ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৮
অর্থনীতি
A A
প্রবাসীরা-নগদ প্রণোদনা

চলতি অর্থবছরের অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ১১ কোটি ১৮ লাখ ডলার। এক মাসের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১০ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অক্টোবর মাসে প্রবাসীরা ১২৩ কোটি ৯১ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। সেপ্টেম্বরে এর পরিমাণ ছিল ১১২ কোটি ৭৩ লাখ ডলার।

ব্যাংকিংখাত সংশ্লিষ্টরা বলেছেন, ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠিয়ে আগের চেয়ে ভালো দাম পাওয়া এবং হুন্ডি প্রতিরোধে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপে কারণে বৈধ পথে রেমিট্যান্স বাড়ছে।

সাম্প্রতিক কয়েক অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ছন্দপতন হয়েছিল। ২০১৩-১৪ অর্থবছরে রেমিট্যান্স আগের অর্থবছরের চেয়ে কমে যায়। এরপর আবার ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ অর্থবছরে কমে যায় রেমিট্যান্স।

নাম না প্রকাশ করার শর্তে বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, গত কয়েক বছর ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স কমে যাওয়ার পর মোবাইল ব্যাংকিং ব্যবহার করে হুন্ডি ঠেকাতে নানা পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া আমদানি বেড়ে যাওয়ায় ডলারের দর বাড়ছে। এক বছর আগের তুলনায় এখন ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠিয়ে একজন প্রবাসী প্রতি ডলারে ৩ থেকে ৪ টাকা বেশি পাচ্ছেন। এসব কারণে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা টাকা পাঠাতে বেশি উৎসাহিত হচ্ছেন। তাই রেমিট্যান্স বাড়ছে বলে জানান তিনি।

Reneta

প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম চারমাসে (জুলাই-অক্টোবর) মোট রেমিট্যান্স এসেছে ৫০৯ কোটি ৫৭ লাখ ডলার। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪৫৫ কোটি ৩৮ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৫৪ কোটি ১৯ লাখ বা ১২ শতাংশ।

চলতি অর্থবছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ১৩১ কোটি ৮২ লাখ ডলার, আগস্ট মাসে ১৪১ কোটি ১০ লাখ ডলার ও সেপ্টেম্বর মাসে এসেছে ১১২ কোটি ৭৩ লাখ ডলার।

প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর শেষে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ কোটি মার্কিন ডলার, বিশেষায়িত দু’টি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৫০ লাখ ডলার। আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৩ কোটি ডলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থবছররেমিট্যান্সসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT