চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অকল্পনীয় পাশবিকতা দেখানো সাত ধর্ষকের মৃত্যুদন্ড

সাবিত খানসাবিত খান
২:৫৭ অপরাহ্ন ২১, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

একজন নেপালি নারীকে পাশবিক নির্যাতন, গণধর্ষণ এবং হত্যার দায়ে ভারতের একটি আদালত সাতজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারীতে অকল্পনীয় নিষ্ঠুরতার নজির দেখানো অপরাধীরা নারীটিকে (২৮) ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি, তার গোপনাঙ্গে পাথর, ব্লেড এবং লাঠির মতো বস্তুও প্রবেশ করিয়ে নির্যাতন করে। নিখোঁজ হওয়ার তিনদিন পর মেয়েটির মৃতদেহ পাওয়ার পর ময়নাতদন্ত করে এ সকল বস্তু পাওয়া যায়।

নেপালি নারীটি হতাশায় ভুগছিলেন এবং এর জন্য তার চিকিৎসাও চলছিলো। চিকিৎসাধীন অবস্থায় হরিয়ানা রাজ্যের উত্তরাঞ্চল থেকে তিনি হারিয়ে যান। তিন দিন পর একটি মাঠে তার লাশ খুঁজে পাওয়া যায়। ময়নাতদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, মেয়েটি গণধর্ষণের শিকার হয়েছিলো এবং গোপনাঙ্গে পাথর, ব্লেডের মতো বস্তুগুলো পাওয়া যায়।

“এমন ভয়ানক ঘটনা কখনোই দেখিনি” ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি‘কে এমন মন্তব্য ব্যক্ত করেন নারীটির ময়নাতদন্ত করা ডাক্তার। দীর্ঘ ২৯ বছরের পেশাগত জীবনে এমন ভয়ংকর অভিজ্ঞতা তার হয়নি।

নির্যাতনের শিকার হওয়ার কয়েক মাস আগে আক্রান্ত নারীটি হরিয়ানা রাজ্যের রোহটাকে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানকারই স্থানীয় একটি হাসপাতাল হতাশাজনিত মানসিক সমস্যার চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

এই মামলার অষ্টম অভিযুক্ত অপ্রাপ্তবয়স্ক বলে তাকে কিশোর আদালতে তার বিচার চলছে। মামলার নবম অভিযুক্ত গ্রেপ্তারের কিছু সময় পরেই আত্মহত্যা করে।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, চরমদণ্ডের এই রায় প্রদান করা বিচারক সিমা সিংঘাল তার মন্তব্যে বলেন তিনি জনগণের সামনে একটি কঠিন বার্তা পৌছে দিতে চান। “আমি মামলাটিতে অভিযুক্ত সকলকে মৃত্যুদন্ড দিলাম এবং মৃত্যুর আগ পর্যন্ত তার ফাঁসির দড়িতে ঝুলবে।”

Reneta

সিমা সিংঘাল বলেন, বিচারিক কর্মকর্তা ছাড়াও আমি একজন মানুষ। আমি আক্রান্তের আর্তনাদ শুনতে পারি।

আমাদের সমাজে নারীরা এখনও পুরুষদের দ্বারা অপরাধ এবং বৈষম্যের শিকার হচ্ছে। আমাদের সমাজ ব্যবস্থায় এখনও লিঙ্গ বৈষম্য দৃশ্যমান। কিন্তু সময়ের দাবি অনুযায়ী এই বিচারের মাধ্যমে জনগণের কাছে একটি কঠোর বার্তা দেওয়া উচিত।

Jui  Banner Campaign
ট্যাগ: গণধর্ষণজ্যোতি সিংভারতে গণধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

তিন ওয়ানডে খেলতে মার্চের শুরুতে আসছে পাকিস্তান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মহা ধুমধামে বট-পাকুড়ের বিয়ে

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, ছবি: সংগৃহীত।

তারেক রহমানের কাছে ভারতের চিঠি: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আত্মহত্যার চেষ্টা করেছেন মেঘমল্লার বসু!

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ: জাইমা রহমান

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT