চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অং সান সু চি’র ৪ বছরের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’কে ৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সরকারবিরোধী উস্কানি ও করোনার বিধিনিষেধ ভঙ্গের অভিযোগের মামলায় তাকে এ দণ্ড দেয়া হয়।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে মিয়ানমারের রাজধানী নেপিডোতে স্থাপিত আদালত এমন রায় দিলেও সু চি তার বিরুদ্ধে আনা সবগুলো অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন: এসব অভিযোগ ভিত্তিহীন। আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে দেয়ার জন্য সামরিক জান্তার পক্ষ থেকে এসব অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে সামরিক জান্তা বলছে: অং সান সু চি’র বিচার হচ্ছে নিরপেক্ষ আদালতে। তার প্রশাসন নিয়োগ দিয়েছিল এমন একজন বিচারক এ মামলা পরিচালনা করছেন।

আজ সোমবার মামলার রায় দেয়ার সময় আদালতে কোনো সংবাদ মাধ্যমকে পেশাগত দায়িত্ব পালনের অনুমোদন দেয়া হয়নি। সু চি’র আইনজীবীদের বিরুদ্ধে প্রকাশ্যে বিচার নিয়ে কোনো মন্তব্য করতেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

Reneta

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অং সান সু চি’র বিরুদ্ধে সেনা শাসকরা প্রায় এক ডজন মামলা দায়ের করেছে। সেসব মামলায় তার বিরুদ্ধে দুর্নীতি, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ও টেলিযোগাযোগ আইন লংঘনের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে তিনি যদি অভিযুক্ত হন, তাহলে তার একশ’ বছরেরও বেশি সময়ের কারাদণ্ড হতে পারে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চিকে আটক করে দেশটির সেনাবাহিনী। গত বছরের নভেম্বরে নির্বাচনে অং সান সু চির এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও দেশটির সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে।

এর আগে ২০১১ সাল পর্যন্ত সেনাবাহিনীর নিয়ন্ত্রণেই ছিল মিয়ানমার। তখন প্রায় ১৫ বছর গৃহবন্দী জীবন কাটিয়েছেন সু চি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অং সান সু চি
শেয়ারTweetPin

সর্বশেষ

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪ জন

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা: ৭২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় ও ডেথ রেফারেন্স উচ্চ আদালতে

জুন ৯, ২০২৬

নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গরমে এসি কেনায় বিশেষ ক্যাম্পেইন: ৮০% পর্যন্ত ছাড় দিচ্ছে পিকাবু

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT