যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশিলতা ও গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনার অংশ হিসেবে বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বার্তা দিয়ে গেল বলে মনে করেন রাজনৈতিক ও আন্তজার্তিক সম্পর্ক বিশ্লেষকরা। মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সফরকে ঘিরে তারা বলছেন, বাংলাদেশে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা বন্ধ করে আলোচনার সংস্কৃতি ফিরিয়ে আনা এবং অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার।






