চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৮১৮’ দিন পর বার্সাকে পেছনে ফেলল রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৫ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

নতুন মৌসুমের শুরুটা দারুণ হয়েছে রিয়াল মাদ্রিদের। সেল্টা ভিগোকে ৩-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের দল। ইতিবাচক শুরু যেমন আনন্দের, তেমনি লস ব্লাঙ্কোসদের জন্য প্রশান্তিরও। এই জয় দিয়েই পয়েন্টে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পেছনে ফেলল তারা!

প্রাক-মৌসুমে বার্সেলোনা উড়ছিল, একের পর এক জয়ে। রিয়াল মাদ্রিদ সেখানে একের পর এক হারে সমালোচনায়। কিন্তু লা লিগা শুরু হতে উল্টো চিত্রই দেখল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। মৌসুমের প্রথম ম্যাচেই যেমন হেরে গেছে বার্সা।

এই হারে ৮১৮ দিন পর রিয়ালের পেছনে পড়ে গেলেন লিওনেল মেসিরা। সবশেষ ২০১৬/১৭ মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বীদের পেছনে ছিল কাতালান ক্লাবটি। সেই মৌসুমে অবশ্য লা লিগা শিরোপা গিয়েছিল রিয়ালের ঘরেই।

তবে প্রশান্তির কথা বলা হলেও বিষয়টি আদতে রিয়ালের জন্য লজ্জার। লিগে কতটা তথৈবচ অবস্থা ক্লাবটির সেটাই যেন ইঙ্গিত করে আগের দুই মৌসুমের অবস্থা। বিশেষ করে গত মৌসুম ছিল রিয়ালের জন্য রীতিমত বিভীষিকাময়। বার্সার থেকে রেকর্ড ১৯ পয়েন্টে পিছিয়ে গতবার মৌসুম শেষ করে লা লিগার ইতিহাসে সর্বোচ্চ শিরোপাজয়ী ক্লাবটি।

তবে সেল্টার বিপক্ষে জয়টা মানসিকভাবে চাঙ্গা করে তুলতে পারে লস ব্লাঙ্কোসদের। দেখাতে পারে দুই মৌসুম পর শিরোপার স্বপ্নও। সবশেষ ২০০৭/০৮ মৌসুমে প্রথম ম্যাচের পর পয়েন্ট টেবিলে বার্সাকে টপকে গিয়েছিল রিয়াল। সেবার জিতেছিল শিরোপাও!

এবার তেমনটা ঘটবে কিনা মৌসুম শেষেই জানা যাবে। আপাতত জিদানের দলের সামনে সুযোগ পয়েন্ট বাড়িয়ে নেয়ার। দলটির পরের ম্যাচ ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে, রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে। বার্সাও খেলবে নিজের মাঠে, তাদের প্রতিপক্ষ রিয়াল বেটিস।

ট্যাগ: বার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগা ২০১৯-২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের অগ্রযাত্রায় হেলিকপ্টার এখন জরুরি বাহন

পরবর্তী

গাইবান্ধায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত

পরবর্তী

গাইবান্ধায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত

আফগানিস্তান-বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা

আফগানিস্তানে বিয়ের আনন্দ ভেসে গেল রক্তের স্রোতে

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT