চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ দিনের মধ্যে মালিবাগ-মৌচাক সড়ক মেরামতের নির্দেশ

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৯:০৯ অপরাহ্ণ ০৮, জুন ২০১৬
বাংলাদেশ
A A

মৌচাক-মালিবাগ-রাজারবাগ এবং শান্তিনগর এলাকার প্রধান সড়কের জলাবদ্ধতা নিরসন এবং রাস্তা মেরামতে ৭ দিনের জন্য সময় বেঁধে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন এবং ঢাকা ওয়াসার পক্ষ হয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।

বুধবার সাংবাদিকদের সামনে সমস্যা সমাধানে ৭ দিনের সময় বেঁধে দেন ওবায়দুল কাদের।

Banglabid

মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণের শুরু থেকেই বাংলামোটর-মগবাজার- মৌচাক-রামপুরা-রাজারবাগ-শান্তিনগরের প্রধান সড়কে যান চলাচল অনেকটাই স্থবির হয়ে যায়। তিন বছর ধরে চলা এ ফ্লাইওভারের নির্মাণকাজ শেষ হওয়ার সময়ও শেষ হয়েছে বেশ কয়েকবার। ভ্যাপসা গরম আর যানবাহনে দীর্ঘ সময় বসে থেকে বিরক্ত যাত্রীরা অনেকেই এই রাস্তাটুকু চলেন পায়ে হেঁটে। সেখানেও সমস্যার অন্ত নেই।

রমজানের আগেই রাস্তা মেরামত এবং জলাবদ্ধতা দূর করার নির্দেশ দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সেই নির্দেশ বাস্তবায়নের অবস্থা দেখতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে নিয়ে ওবায়দুল কাদেরের এই পরিদর্শন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শিশু থেকে শুরু করে নারী, বৃদ্ধ সকলেই কষ্ট পাচ্ছে। সাতদিনের মধ্যে ফ্লাইওভার নির্মাণাধীন, ফ্লাইওভার সংলগ্ন রাস্তা মেরামত করে জনদুর্ভোগ কমাতে হবে। তা না হলে যাদের এটা দায়িত্ব তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Reneta

নির্ধারিত সময়ের মধ্যেই সমস্যা সমাধানের দায়িত্ব নেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেন, তিন দিনের মধ্যে রাস্তায় জনদূর্ভোগ যেন কমে, সেই দায়িত্ব আমি নিলাম।

সাত দিনের বেঁধে দেওয়া সময়ের বাস্তবায়ন অগ্রগতি দেখতে ১৫ জুন আবার মালিবাগ-মৌচাক এলাকা পরিদর্শনের ঘোষণাও দিয়েছেন ওবায়দুল কাদের।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৌচাক মার্কেট মালিকের বিরুদ্ধে বণিক সমিতির যতো অভিযোগ

পরবর্তী

চূড়ান্ত যুদ্ধের দিকেই হিলারি-ট্রাম্প

পরবর্তী

চূড়ান্ত যুদ্ধের দিকেই হিলারি-ট্রাম্প

হৃদপিণ্ড ছাড়া ৫৫৫ দিন বেঁচে থাকা

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বিমানবন্দরের থার্ড টার্মিনাল কবে খুলবে, জানাল সরকার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে একই পরিবারের চারজনের মৃত্যুর রহস্য ঘনীভূত, আটক ৩

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত।

দূতাবাসে হুমকি দেওয়া চক্রের সঙ্গে চিকিৎসকদের হামলাকারীদের সম্পর্ক নেই: ডিবি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ( সংগৃহীত)।

“একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT