চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ এপ্রিল মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:৩৪ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

আলোর মুখ দেখছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। বুধবার মিরপুরে লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) ক্লাব প্রতিনিধিদের সঙ্গে সভা শেষে জানিয়েছে, ৭ এপ্রিল মাঠে গড়াবে ২০১৬-১৭ মৌসুমের প্রিমিয়ার লিগ। আর উন্মুক্ত পদ্ধতিতে হতে যাওয়া দলবদলের সম্ভাব্য তারিখ ১৭ ও ১৮ মার্চ। আগামী রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সভা শেষে বিস্তারিত জানাবে সিসিডিএম।

বুধবার বিসিবি কার্যালয়ে সিসিডিএম’র ভাইস চেয়ারম্যান নাজমুল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘দলবদলের সম্ভাব্য তারিখ ১৭-১৮ মার্চ। খেলা শুরু হবে এপ্রিলের ৭ তারিখ থেকে। ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত হলো। এবার উন্মুক্ত পদ্ধতিতে হবে দলবদল।’

জাতীয় দলের ক্রিকেটারদের জন্য পুল থাকছে। তবে পুলের স্তর এখনও ঠিক হয়নি বলে জানান তিনি, ‘ন্যাশনাল টিমের জন্য পুল থাকছে তবে সেটা এখনও সিলেক্ট হয়নি। যেহেতু জাতীয় দলের খেলা রয়েছে, বৃষ্টি এবং বিভিন্ন কারণে খেলা আমরা বেশি পেছাতেও পারছি না, রোজা এসে যাচ্ছে সামনে। ক্লাবগুলো মোটামুটি রাজী হয়েছে জাতীয় দলের খেলোয়াড়রা না থাকলেও তারা খেলবে। প্রিমিয়ার লিগ এটা, একটা গ্ল্যামার সবসময়ই থাকে। গ্ল্যামারের জন্য জাতীয় দলের খেলোয়াড়দের যতটুকু সম্ভব রাখার চেষ্টা করবো। তারা যখন সময় পাবেন খেলবেন।’

Banglabid

আগামী ৬ এপ্রিল সিরিজের শেষ টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে সমাপ্ত হবে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর। জাতীয় দলের ক্রিকেটাররা যোগ দিতে পারবেন লিগের শুরু থেকেই। তবে সুপার লিগ পর্ব থেকে জাতীয় দলের ক্রিকেটারদের পাবে না ক্লাবগুলো। মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও জুনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। জাতীয় দলের খেলোয়াড়রা না থাকলেও ক্লাবগুলোর খেলতে আপত্তি নেই বলে জানিয়েছেন নাজমুল হোসেন। সেক্ষেত্রে প্রতি দলে দুইজন করে বিদেশি প্লেয়ার খেলানোর সুযোগ দেওয়া হতে পারে বলে জানান তিনি। গত আসরে একজন করে বিদেশি ক্রিকেটার খেলেছে প্রতিটি দলে।

তিনটি ভেন্যুতে গড়াবে প্রিমিয়ার লিগের ম্যাচ। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, বিকেএসপির-২ ও ৩ নম্বর মাঠে হবে খেলা।

লিগ সামনে রেখে ক্লাবগুলো প্লেয়ার গোছাতে শুরু করেছে। গত মৌসুমের মতো এবারও শক্তিশালী দলই গড়ছে আবাহনী। সাকিব, তামিম, তাসকিন, মোসাদ্দেক, নাজমুল, সাকলাইনকে ধরে রেখেছে ক্লাবটি। এবার যোগ হচ্ছে মোস্তাফিজ, শুভাগত, মিঠুন, সাইফুদ্দিন, আফিফ, আবু জায়েদরা।

Reneta

অন্যদিকে গত আসরে ভিন্ন তিনটি ক্লাবের হয়ে অধিনায়কত্ব করা মাশরাফি, মুশফিক ও মাহমুদউল্লাহকে দলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। বিসিএলে দুর্দান্ত ব্যাটিং করা নাঈম ইসলামকে নিয়েছে তারা। শক্তির বিচারে কাগজে-কলমে এগিয়ে থাকবে এই দুটি দল। প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী দলের সংখ্যা ১২টি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

খুলনা থেকে নির্বাচিত ২৫ স্পিনার

পরবর্তী

উদ্বোধনীতে পথের খোঁজ

পরবর্তী

উদ্বোধনীতে পথের খোঁজ

পথে, রাজপথে আন্তর্জাতিক নারী দিবস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬

সিজিএস সংলাপ: নির্বাচন-পরিবর্তী বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT