চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭৫তম মুদ্রণে রেকর্ড গড়ল আনিসুল হকের ‘মা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A

বাংলা সাহিত্যে কালজয়ী হিসেবে আসন পেয়েছে সাহিত্যিক, সাংবাদিক আনিসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক ‘মা’ উপন্যাস। শহীদ আজাদ ও তার অসীম সাহসী মায়ের মর্মস্পর্শী কাহিনী নিয়ে লেখা ‘মা’ দেশে-বিদেশে অনূদিত হয়েছে একাধিক ভাষায়।

সোমবার উপন্যাসটির ৭৫তম মুদ্রণ এলো সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের হাতে ধরে।

এটাই প্রথম কোনো জীবিত লেখকের বাংলাদেশি বইয়ের ক্ষেত্রে পাঠ্যপুস্তক ব্যাতিরেকে ৭৫তম মুদ্রণ। এর মাধ্যমে এক অনন্য রেকর্ড গড়ল ‘মা’ বইটি।

সময় প্রকাশনী ও আনিসুল হককে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, ‘মা বইটি পড়লে অশ্রুসংবরণ করা যায় না। মুক্তিযুদ্ধ ও ভালো বইয়ের প্রতি ভালোবাসার প্রমাণ হলো মায়ের ৭৫তম মুদ্রণ।’

শহীদ আজাদের মা মারা গেছেন ১৯৮৫ সালের ৩১ আগস্ট। পাকিস্তানি সৈন্যদের হাতে আজাদের ধরা পড়ার ঠিক ১৪ বছরের মাথায়, একই দিনে। তার দাফনের দিন ছিল আলোকোজ্জ্বল শারদীয় এক দুপুর। আকাশ ছিল ঘন নীল।

এরপরে আজাদের মা বেঁচে থাকেন আরো ১৪ বছর, ১৯৮৫ সালের সেই ৩০ আগস্ট পর্যন্ত। এই ১৪ বছরে তিনি কোনোদিন মুখে ভাত দেননি। একবেলা রুটি খেয়েছেন, কখনো কখনো পাউরুটি খেয়েছেন পানি দিয়ে ভিজিয়ে। মাঝেমধ্যে আটার মধ্যে পেঁয়াজ-মরিচ মিশিয়ে বিশেষ ধরনের রুটি বা চাপড়ি বানিয়েও হয়তো খেয়েছেন। কিন্তু ভাত নয়। এই ১৪ বছর তিনি কোনো দিন বিছানায় শোননি।’ মেঝেতে পাটি বিছিয়ে শুয়েছেন।

মা’ উপন্যাসটি তাই বাংলাদেশের গেরিলা মুক্তিযুদ্ধের অনন্য এক দলিল। বইটি কলকাতা থেকে বাংলায়, ভুবনেশ্বর থেকে উড়িয়া ভাষায়, ফ্রিডম’স মাদার নামে দিল্লি থেকে, পেরু থেকে স্প্যানিশে প্রকাশিত হয়েছে। অনলাইনেও ডাউনলোড হয়েছে অসংখ্যবার। খুশির খবর হচ্ছে বইটি সুইডিশ ভাষায় বেরুবে এ বছরই। উর্দুতে অনুবাদের কাজ চলছে।

বইটি প্রসঙ্গে সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, মা বাংলাদেশের মর্মবাণী।

সরদার ফজলুল করিম বলেছিলেন, দুই মা, ম্যাক্সিম গোর্কির মা আর আনিসুল হকের মা। আনিসুল হকের মা যেন হয়ে উঠেছে আমাদের সবার ‘মা’। যে মা অসীম সাহসী আর মমতাময়ী।

ট্যাগ: আনিসুল হকমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউটিউবে সুম্মিতা আনিসের ‌‌‘তোমার আকাশ’

পরবর্তী

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট যুদ্ধ শুরু

পরবর্তী

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট যুদ্ধ শুরু

পড়ে যাওয়া ফারমার্স ব্যাংককে দাঁড় করাতে উদ্যোগ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT