চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ১০, মার্চ ২০২২
বাংলাদেশ
A A
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিচ্ছেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আজ ‘৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন লেখক-গবেষক ইতিহাসবিদ ড. মোহাম্মদ হাননান।

এ অনুষ্ঠানে ৭ মার্চ রেসকোর্স ময়দানে সরাসরি ঐতিহাসিক এ ভাষণের চিত্রধারণ ও সংরক্ষণের সাথে সম্পৃক্ত আমজাদ আলী খন্দকার কন্ট্রোলার, প্রধান চিত্রগ্রাহক (অবসর প্রাপ্ত) এবং প্রয়াত আবুল খায়ের মোহাম্মদ মহিববুর রহমানের পক্ষে তার কন্যা ড. মাহবুবা রহমানকে বিশেষ সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

Banglabid

মূলপ্রবন্ধ উপস্থাপক তার প্রবন্ধে ৭ই মার্চের ভাষণ বিভিন্ন আঙ্গিকে বিশ্লেষণ করেন। ১৯৭১ সালের ৭ই মার্চে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ১৯ মিনিটের সেই জাদুকরি ভাষণ নিয়ে আলোচনা করেন। এই ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে স্বপ্নে বিভোর করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই পথ ধরেই সশস্ত্র মুক্তিযুদ্ধ, ৯ মাসের লড়াই এবং স্বাধীনতা চূড়ান্ত বিজয় অর্জিত হয়।

অন্যান্যদের মধ্যে আলোচনায়  আমজাদ আলী খন্দকার ৭ই মার্চের সময়টিকে তুলে ধরেন। এছাড়া জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক, পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ, কে, এম আজিজুল হক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) মো. জাহিদুল ইসলাম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরসমূহ, বিভিন্ন বেসরকারি ইলেকট্রনিক মিডিয়ার কর্মকর্তা/প্রতিনিধিগণ এ সেমিনারে অংশগ্রহণ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ মার্চ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে উস্কানি দিচ্ছে: তথ্যমন্ত্রী

পরবর্তী

একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন ২৮ মার্চ

পরবর্তী
বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, নদীর পাশে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন ২৮ মার্চ

টেনিস খেলোয়াড় জয়ের উদযাপন করছে, মাঠে দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার হয়ে কোর্টে নামা নিয়ে সন্দিহান মেদভেদেভ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হঠাৎ ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT