চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ হাজার এতিম রোহিঙ্গা শিশু পাবে সরকারি স্মার্ট কার্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার থেকে বাংলাদেশে আসা প্রায় ৬ হাজার এতিম রোহিঙ্গা শিশুকে স্মাট কার্ড দেওয়া হবে। স্মার্ট কার্ডের মাধ্যমে তাদের থাকা খাওয়াসহ সব ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি রোহিঙ্গা এতিম শিশুর জন্য স্মার্ট কার্ড প্রদানের ব্যবস্থা করা হবে। মন্ত্রণালয়ের ১২০ জন কর্মী এ ব্যাপারে কাজ করছেন। শূন্য থেকে ১৮ বছর বয়সী সকল এতিম শিশু-কিশোরদের জন্য থাকা খাওয়াসহ অন্যান্য ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া এসব রোহিঙ্গা শিশুর জন্য উখিয়া ও টেকনাফে ২০০ একর করে মোট ৪০০ একর জমি জেলা প্রশাসন দেবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে গুগল ফরমের মাধ্যমে প্রায় ২ হাজার এতিমের ডাটাবেজ তৈরি করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে সবার ডাটাবেজ তৈরি সম্পন্ন হয়ে যাবে এবং স্মাট কার্ড দেয়া হবে। সব মিলিয়ে ৫ থেকে ৬ হাজার এতিম শিশু হতে পারে।

‘এসব এতিম শিশুকে আলাদাভাবে মান সম্পন্ন খাবার দেয়া হবে। সরকার বর্তমানে ১৩২টি শিশু-কিশোর প্রতিষ্ঠানের মাধ্যমে ৩৩ হাজার এতিমদের লালন-পালন করে থাকে।’

গত ২৫ আগস্ট মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাবা-মা হারিয়ে এতিম হওয়া অনেক শিশু আত্মীয়-স্বজন অথবা অন্যান্যদের সাথে বাংলাদেশে এসে অমানবিক জীবন যাপন করছে। তাদেরকে ইউনিসেফ এর সাথে সমন্বয় করে খাবার সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জামালপুরের সরিষাবাড়ী পৌর মেয়র নিখোঁজ

পরবর্তী

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক বৃহস্পতিবার

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক বৃহস্পতিবার

শুটিংয়ের সময় ঘুমিয়ে পড়া সজল, ক্যামেরার সামনে শান্ত ও শান্তিপূর্ণ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিংয়ের সময় ঘুমিয়ে পড়লেন সজল

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT