চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৬ সেপ্টেম্বর কারো সঙ্গে কথা বলেন না সামিরা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৬
বিনোদন
A A

গুলশানে বাবার বাসায় থাকা সালমান শাহ’র সাবেক স্ত্রী সামিরা হকের সঙ্গে কথা
বলার চেষ্টা করেছিলো চ্যানেল আই অনলাইন। তবে ফোন ধরেন তার বাবা জাতীয়
ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া ব্যক্তিত্ব শফিকুল হক হীরা।

তিনি বলেন, সামিরার মন খারাপ, সে কথা বলবে না। সাধারণত ৬ সেপ্টেম্বর সামিরা খুব একটা কথা বলেন না। নিজের ঘরেই কাটান পুরোটা দিন’।

সাবেক এ ক্রিকেটার আরো বলেন, ‘দেখেন সালমান শাহর মৃত্যুর ২০ বছর হলো, তাতে কারো জীবন থেমে নেই। আমার সামিরার আবার বিয়ে হয়েছে। স্বামী সন্তানদের নিয়ে সে ভালোই আছে, কোন অসুবিধা হচ্ছে না। কিন্তু সালমান যে তার স্বামী ছিল এটাতো অস্বীকার করার মতো নয়। আর এমন অনাকাঙ্ক্ষিতঘটনা না হলে সামিরাকেও সালমানের ‘সাবেক স্ত্রী’ শব্দটা শুনতে হতো না। যা হোক, আমরা আমাদের মতো আছি। আইনিভাবে যা বলা হচ্ছে আমরা তাতেই ভরসা রাখছি।’

সালমানকে কিভাবে মনে করেন এমন প্রশ্নে শফিকুল হক হীরা বলেন, ‘সালমানের বিদেহী আত্মার জন্য আমাদের সব সময়ই দোয়া রয়েছে। এই দিনে আমাদের পরিবারের পক্ষ থেকে আগে মিলাদ মাহফিল করা হতো। তবে এবার তা সম্ভব হচ্ছে না।’

সালমানের মা নীলা চৌধুরীর সঙ্গে যোগাযোগ রয়েছে কি না জানতে চাইলে কিছুটা বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, ‘না। একেবারেই যোগাযোগ নেই। আমি রাখতেও চাই না। রাজনীতি তাকে হিতাহিত জ্ঞানশূন্য করে দিয়েছে। কিছুক্ষণ আগে তার সাক্ষাতকার একটি টেলিভিশনে আমি দেখেছি। কথাবার্তার কোন আগামাথা খুজে পেলাম না। যতদূর জানি তিনি দেশে থাকেন না, ইংল্যান্ডে স্থায়ী হয়েছেন।’

বাংলা চলচ্চিত্রের যুবরাজ সালমান শাহ ১৯৯২ সালে ১২ আগস্ট বিয়ে করেন সামিরাকে। তার মৃত্যুর জন্য সালমান ভক্ত ও তার পরিবার সামিরাকেই দায়ী করেন।

ট্যাগ: নায়কসালমান শাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিয়ার বিভিন্ন স্থানে ৭টি বোমা হামলা

পরবর্তী

চারদেশীয় সড়কের জন্য ১২ হাজার কোটি টাকার প্রকল্প

পরবর্তী

চারদেশীয় সড়কের জন্য ১২ হাজার কোটি টাকার প্রকল্প

পুলিশের গুলিতে ছিনতাইকারী নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT