চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ রানে জিতে সাউথ আফ্রিকার দুইয়ে দুই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ১১, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

টানটান উত্তেজনার ম্যাচে শেষ ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে ৬ রানে হারিয়েছে সাউথ আফ্রিকা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে টানা দুই জয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে প্রেটিয়া দল। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েদের ৩২ রানে হারিয়েছিল সুন লুস বাহিনী।

শুক্রবার বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে বল হাতে অনবদ্য পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন শাবনিম ইসমাইল। ৪১ রানে ৩ উইকেট নিয়েছেন প্রোটিয়া পেসার।

মাউন্ট মঙ্গানুইয়ে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি সাউথ আফ্রিকা। ২১ রানে ২ উইকেট হারিয়ে বসে। লরা উলভার্টকে নিয়ে বিপর্যয় সামলে নেন অধিনায়ক সুন লুস। তৃতীয় উইকেটে দুজনে গড়েন ৮৯ রানের জুটি।

১০ চারে ইনিংস সর্বোচ্চ ৭৫ করা উলভার্টকে ফেরান গুলহাম ফাতিমা। ওই ওভারে মিগনন ডু প্রিজকেও সাজঘরে পাঠান গুলহাম। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়া দলটি।

একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করে যান লুস। তুলে নেন ক্যারিয়ারের দশম ফিফটি। এক ছক্কা ও দুই চারে ৬২ রান করে ফাতিমা সানার বলে এলবিডব্লিউ হন। ২২৫ রানে থামে প্রোটিয়াদের ইনিংস।

৪৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন পাকিস্তানের ফাতিমা সানা।

Reneta

জবাবে ব্যাট করতে নেমে ইসমাইলের তোপের মুখে পড়ে পাকিস্তান। সপ্তম ওভারে পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন ডানহাতি পেসার। চাপে পড়া পাকিস্তানের ত্রাতা হন ওমাইমা সোহেল।

তৃতীয় উইকেটে নাহিদাকে নিয়ে গড়েন ৬৯ রানের জুটি। নাহিদা ৪০ রানে এলবিডব্লিউ হয়ে ফিরলে চতুর্থ উইকেটে নিদা দারের সাথে ৪৯ রানের জুটি গড়েন সোহেল। ৭ চারে ১০৪ বলে ৬৫ রান করে সোহেল আউট হন মাসাবাতা ক্লাসের বলে।

পরে নিয়মিত বিরতিতে উইকেট হারানো পাকিস্তান ১৯৩ রানে হারিয়ে ফেলে ৭ উইকেট। শেষদিকে নিদার প্রতিরোধে আবারও জয়ের আশা জাগে বিসমাহ মারুফের দলের।

কিন্তু জয় থেকে মাত্র ১০ রান দূরে থাকা অবস্থায় রান আউট হন নিদা। ২১৭ রানে থামে পাকিস্তানের ইনিংস। তখনও হাতে ছিল এক বল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী বিশ্বকাপ ২০২২পাকিস্তানফাতিমালিড স্পোর্টসসাউথ আফ্রিকাসোহেল
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT