চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ মার্চ প্রেক্ষাগৃহে আসছে পরম-তিশার ‘হলুদবনি’  

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

২০১৭ সালে শুরু হয়েছিলো বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘হলুদবনি’র শুটিং। এরপর দীর্ঘ সময় নিয়ে শেষ হয় কাজ। বহুদিন ধরেই ছবিটি নিয়ে প্রতীক্ষায় ছিলেন দর্শক। এবার এল প্রতীক্ষা অবসানের সময়।

মুক্তি পেতে চলেছে ভারত-বাংলাদেশের তারকাবহুল ছবি ‘হলুদবনি’। যৌথ প্রযোজনার এই ছবিটি আসছে ৬ মার্চ মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম।

দেশের শীর্ষস্থানীয় এই প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ৬ মার্চ রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি দেয়া হবে ‘হলুদবনি’। ছবির তিনটি প্রধান চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও পাওলি দাম।

সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘হলুদবনি’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের তাহের শিপন আর ভারতের মুকুল রায় চৌধুরী। ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভা দাশগুপ্ত।

এরআগে নিজের চরিত্র সম্পর্কে জানতে চাইলে কোনো ধরনের ধারণা দিতে রাজি হননি তিশা। তবে জানিয়েছিলেন, ‘এই ছবিতে যে ধরনের চরিত্রে অভিনয় করেছি, এর প্রতি দর্শকদের ভালোবাসা ও মায়া হবে। ছবির গল্পটিও সবাই পছন্দ করবেন।’

ইতোমধ্যে চ্যানেল আইয়ের ইউটিউবে প্রকাশ পেয়েছে হলুদবনির ট্রেলার। যেখানে দেখা যায়, ছবির প্রধান তিন চরিত্র জটিল একটি সম্পর্কে ডুবে আছেন।

Reneta

‘হলুদবনি’ ছবিটি বাংলাদেশ থেকে ইমপ্রেস টেলিফিল্ম এবং আর ভারত থেকে টেলিসিনে অ্যান্ড এন্টারটেইনমেন্ট যৌথভাবে প্রযোজনা করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তিশাপরমব্রত চ্যাটার্জীপাওলি দামবাংলাদেশভারতযৌথপ্রযোজনালিড বিনোদনহলুদবনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের মারা গেছেন

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এপেক্স ফুটওয়্যারের কারখানা পরিদর্শন করল ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

মে ২৩, ২০২৬

কবে আসছে নুসরাত ফারিয়ার নতুন গান?

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণচেষ্টায় মাদ্রাসার প্রধান শিক্ষককে গণপিটুনির পর পুলিশে দিল জনগণ

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠিক সুযোগ পেলে বাংলাদেশও সেমিকন্ডাক্টরে বৈশ্বিক শক্তি হতে পারে: এনায়েতুর রহমান

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT