চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ জঙ্গি ধরতে ১৮ লাখ টাকা পুরস্কার ঘোষণা

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
১০:০২ অপরাহ্ণ ১৯, মে ২০১৬
বাংলাদেশ
A A

ব্লগার, লেখক, প্রকাশক হত্যা তদন্তের ধারাবাহিকতায় পরিচালিত কয়েকটি অভিযান থেকে গ্রেপ্তারকৃত আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য এবং প্রাপ্ত তথ্য-নথিপত্রের ভিত্তিতে জঙ্গিদলটির নেতৃস্থানীয় ছয়জনের নাম প্রকাশসহ তাদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। এদের মধ্যে দুইজনের জন্য ৫ লাখ করে এবং বাকি ৪ জনের ক্ষেত্রে ২ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে ডিএমপি।

ডিএমপির ওয়েবসাইটে ‘জননিরাপত্তার স্বার্থে এদের ধরিয়ে দিন’ শিরোনামে মিডিয়া সেন্টারে প্রকাশিত বিজ্ঞপ্তিটিতে এই ছয়জনের ছবিসহ তাদের ব্যবহার করা বেশ কয়েকটি নাম, গ্রামের বাড়ি, কোন কাজে তারা দক্ষসহ বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

এদের মধ্যে, (১) শরীফুল ওরফে সাকিব ওরফে শরীফ ওরফে সালেহ ওরফে আরিফ ওরফে হাদী-১ কে আনসার উল্লাহ বাংলা টিমের (এবিটি) গুরুত্বপূর্ণ শীর্ষ সংগঠক উল্লেখ করে তার সম্মন্ধে তথ্য দেয়ার জন্য ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।

এবিটির অপর ‘গুরুত্বপূর্ণশীর্ষ সংগঠক’, যিনি জঙ্গি দলটিতে (২) সেলিম ওরফে ইকবার ওরফে মামুন ওরফে হাদী-২ নামে পরিচিত, তার সম্পর্কে তথ্যের জন্য ৫ লাখ টাকা ঘোষণা করা হয়।

‘গুরুত্বপূর্ণ সদস্য’ (৩) সিফাত ওরফে সামির ওরফে ইমরান, (৪) আঃ সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে সালমান ওরফে সাদ, (৫) শিহাব ওরফে সুমন ওরফে সাইফুল এবং (৬) সাজ্জাদ ওরফে সজিব ওরফে সিয়াম ওরফে শামস সম্পর্কে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেয়া হয়।

ট্যাগ: জুলহাসডিএমপিব্লগার হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘এরাই আমাদের আইন প্রণেতা?’

পরবর্তী

ব্যাটিং ব্যর্থতায় সাকিবদের সংগ্রহ ১২৪

পরবর্তী

ব্যাটিং ব্যর্থতায় সাকিবদের সংগ্রহ ১২৪

রায়নার অর্ধশতকে হারল কলকাতা

সর্বশেষ

শেষদিকের গোলে ঘরের মাঠে হার এড়াল লিভারপুল

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুল্লাহ ও মহাসচিব নাজমুল

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘কুরআন-হাদিসের নাম নিয়ে নিজের ইচ্ছামতো ব্যাখ্যা দেওয়া দ্বীনের খেদমত নয়’

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়নাঘর থেকে গুমের বিচার, আন্তর্জাতিক দিবসে প্রধানমন্ত্রীর বার্তায় যা আছে

আগস্ট ২৯, ২০২৬

ইমরান খানের ব্যাপারে কী বলতে যেয়ে কাঁদলেন মিয়াদাদ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT