চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬৮ বছর বয়সী বিল মুরের সঙ্গে সেলেনার বিয়ে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ২১, মে ২০১৯
বিনোদন
A A

২৬ বছর বয়সী কণ্ঠশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ বিয়ে করছেন ৬৮ বছর বয়সী হলিউড অভিনেতা, কমেডিয়ান ও লেখক বিল মুরেকে। এমন খবরই চারদিকে। তবে অনেকে বলছেন এটা তাদের আসন্ন ছবি ‘ডেড ডোন্ট ডাই’-এর প্রচারণার কৌশল!

১৪ মে থেকে ফ্রান্সের শহর কানে বসেছে বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র উৎসবের আসর। ৭২তম এই উৎসবের উদ্বোধনী ছবি ছিলো ‘ডেড ডোন্ট ডাই’। বিখ্যাত নির্মাতা জিম জারমুশের এই ছবিতে অভিনয় করেছেন বিল মুরে ও সেলেনা গোমেজ। তাই শুরুর দিন থেকেই কানের রেড কার্পেট, সংবাদ সম্মেলনসহ সব জায়গাতেই নজর কেড়েছেন অসম বয়সী এই জুটি!

কিন্তু তখনও তাদের সম্পর্ক নিয়ে কোনো গুঞ্জন শোনা যায়নি। কিন্তু তার দিন কয়েক পরে সেলেনা যখন ইনস্টাগ্রামে বিল মুরের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে কথা বললেন, তখন দ্রুত গতিতে তা ছড়িয়ে গেলো।

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি দিয়ে ক্যাপশনে সেলেনা লিখেন, ‘প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে এলাম। পুরো টিমের সঙ্গে ছবিটির (ডেড ডোন্ট ডাই) প্রদর্শনীতে অংশ নেওয়া ছিল বিশেষ কিছু। যাই হোক বিল মুরে ও আমি বিয়ে করতে চলেছি।’

সেলেনার এমন বোমা ফাটানোর পর রীতিমত সারা বিশ্বের সংবাদ মাধ্যমে স্থান করে নেয় বিল মুরের সঙ্গে তার সম্পর্ক ও বিয়ের আলোচনা। এদিকে সেলেনার সাথে সম্পর্কের কথা স্বীকার করেছেন বিল মুরে নিজেও।

এখন দেখা যাক, সত্যিই কি বিয়ে করতে চলেছেন তারা? নাকি ‘ডেড ডোন্ট ডাই’-এর দিকে বিশ্বব্যাপী দর্শকের মনযোগ নিতেই এমন আলোচনা তুলছেন!

ট্যাগ: কানজিম জারমুশফ্রান্সসেলেনা গোমেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাজারে ১০০০ টাকার নতুন নোট

পরবর্তী

ঈদ বাজার: কেরানীগঞ্জের পাইকারী বাজারে ভীড় করছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিক্রেতারা

পরবর্তী

ঈদ বাজার: কেরানীগঞ্জের পাইকারী বাজারে ভীড় করছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিক্রেতারা

প্রশাসনের আশ্বাসে পাটকল শ্রমিকদের আন্দোলন স্থগিত

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT