চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৭ ধারার দ্রুত বাতিল এখন সময়ের দাবি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:৩৬ অপরাহ্ণ ১২, জুন ২০১৭
সম্পাদকীয়
A A

হবিগঞ্জের এমপি ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় স্থানীয় দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে একদল পুলিশ শহরের টাউনহল এলাকায় অবস্থিত দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকা অফিস থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ বলছে, গত ৮ জুন হবিগঞ্জের দৈনিক হবিগঞ্জ সমাচারে জাতীয় কয়েকটি অনলাইন পত্রিকার বরাত দিয়ে আওয়ামী লীগের ৮০ জন এমপি মনোনয়ন থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করা হয় যাতে হবিগঞ্জ-২ আসনের এমপি মজিদ খানের নামও রয়েছে। এ সংবাদের পরিপ্রেক্ষিতে ৮ জুন এমপি আব্দুল মজিদ খানের ভাতিজা বাদী হয়ে পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তাফা রফিক, ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক নীরঞ্জন সাহা নীরুর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বছর দেড়েক পর জাতীয় সংসদ নির্বাচন। ফলে এখন এ সংক্রান্ত অনেক সংবাদ দেখা যাবে পত্রিকায়, অনলাইন পোর্টালে। অনেক তথ্যের নিশ্চিত সূত্র না থাকলেও সংবাদগুলো জনমনে প্রভাব সৃষ্টি করে। সুতরাং এ সংক্রান্ত সংবাদ প্রকাশে যথেষ্ট মনোযোগ, উৎসের শতভাগ সত্যতা দাবি করে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি মারাত্মক ক্ষতি বা ঝুঁকির মুখে পড়ে বলে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতরও। কিন্তু, এরকম ক্ষেত্রে আইসিটি আইনের ৫৭ ধারার অপপ্রয়োগ করে সাংবাদিক গ্রেফতারও সমর্থনযোগ্য নয়। একজন এমপি তার দলীয় মনোনয়ন পাবেন কি পাবেন না, সেটা নিয়ে সংবাদ হতেই পারে। কোনভাবেই ভুল সংবাদ কাঙ্খিত নয়। কিন্তু, কোন অজুহাত তুলে বিষয়টি মীমাংসা হওয়ার আগে গ্রেফতারও কোনভাবেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কাম্য নয়। বিশেষ করে আইনমন্ত্রী যখন নিজেই জানিয়েছেন, নতুন আইন হচ্ছে যেখানে ৫৭ ধারা থাকবে না, তখন এ ধারায় তড়িঘড়ি মামলা এবং হুটহাট গ্রেফতার আমরা মেনে নিতে পারি না। সম্প্রতি লেখক-গবেষক আফসান চৌধুরীর বিরুদ্ধেও ৫৭ ধারায় মামলা হয়েছে। এর আগে ২০১৫ সালে ফরিদপুরের মুক্তিযোদ্ধা ও সাংবাদিক প্রবীর শিকদারকে এই আইনে গ্রেফতার করা হয়েছিল। সর্বশেষ আজ সোমবার সকালে হবিগঞ্জের মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গোলাম মোস্তাফা রফিককে গ্রেফতার করা হয়েছে। আমরা অবিলম্বে এই আইনের অপপ্রয়োগ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি অাকর্ষণ করছি। সঙ্গে এ ধারাটি বাতিল বা সংশোধনের লক্ষ্যে আইনমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়নও দেখতে চাই। হবিগঞ্জের সাংবাদিক ও মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফার গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করছি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমানতকারীর মৃত্যুর পর নমিনিই টাকা পাবে

পরবর্তী

সারাদেশে টানা বৃষ্টিতে ভোগান্তি

পরবর্তী
টানা বৃষ্টি

সারাদেশে টানা বৃষ্টিতে ভোগান্তি

পারল না শ্রীলঙ্কা, রোমাঞ্চ ছড়িয়ে সেমিতে পাকিস্তান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবার ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT