চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতির মেলা

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
১২:০৯ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৬
পরিবেশ
A A

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ প্রতিপাদ্য নিয়ে আগামী ৪ নভেম্বর শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রজাপতি মেলা-২০১৬’।

বুধবার মেলার আহবায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনোয়ার হোসেন চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে প্রতিবারের মতো এবারও মেলায় সার্বিক সহযোগিতায় রয়েছে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’ এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই।

Banglabid

মেলার আহবাায়ক অধ্যাপক ড. মনোয়ার হোসেন বলেন, দিন দিন প্রজাপতির সংখ্যা কমে যাচ্ছে। তাই সব মানুষের মধ্যে প্রজাপতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রজাপতি সংরক্ষণের প্রয়োজনীয়তা উপলব্ধি করার জন্য প্রতিবছরের মতো এবারও এই ব্যতিক্রমধর্মী মেলার আয়োজন করতে যাচ্ছি।

তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, আগামী ৪ নভেম্বর মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন আইইউসিএন’র (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার) বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু প্রমুখ।

দিনব্যাপী প্রজাপতি মেলা সকাল ৯টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।  প্রজাপতির মেলায় থাকছে, বর্ণাঢ্য র‌্যালি, ছবি আঁকা প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন (জীবন্ত প্রজাপতি প্রদর্শন), প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো, বিতর্ক প্রতিযোগিতা (প্রজাপতি ও জলবায়ু পরিবর্তন), প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহাঙ্গীরনগরপ্রজাপতি মেলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকায় ফিরে হতাশা প্রকাশ করলেন ফুটবল দলের কোচ

পরবর্তী

ট্রাম্পের নোংরামির জবাব দিতে রিপাবলিকানদের সমর্থন প্রত্যাহার করতে বললেন ওবামা

পরবর্তী

ট্রাম্পের নোংরামির জবাব দিতে রিপাবলিকানদের সমর্থন প্রত্যাহার করতে বললেন ওবামা

আমেরিকার হাসপাতালে মিঠুন চক্রবর্তী

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT