চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৪ বছর পর এমন লজ্জায় ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার উল্লাসে ভাসছেন, মাঠে দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকা সফরের আগে অশনি সংকেত ভারতের। ধর্মশালার সবুজ পিচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে কোহলিহীন ভারতীয় দল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি দলটির প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউই। তবে ধ্বংসাবশেষে দাঁড়িয়ে একাই লড়েছেন মহেন্দ্র সিং ধোনি। তার ৬৫ রানের বীরোচিত ইনিংস লজ্জার হাত থেকে বাঁচিয়েছে ভারতকে। অলআউট হওয়ার আগে ১১২ রান করেছে স্বাগতিকরা।

সর্বনিম্ন স্কোরের লজ্জা এড়ালেও ৩৪ বছরের পুরনো লজ্জায় ঠিকই ডুবতে হয়েছে ভারতকে। ভারত ওয়ানডেতে ২০ রানের কমে ৫ উইকেট হারিয়েছিল সেই ১৯৮৩ সালে। জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ রানে পাঁচজন ব্যাটসম্যান সেদিন আউট হয়েছিলেন। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ রানেই ৫ উইকেট খোয়াল ভারত। একটা সময় ২৯ রানে ৭ উইকেট হারিয়ে ওয়ানডেতে সর্বনিম্ন স্কোরের লজ্জাতেই পড়তে যাচ্ছিল তারা।

নুয়ান প্রদীপ ও সুরাঙ্গা লাকমালের গতির সামনে অসহায় আত্মসমর্পণ করে ভারতের টপঅর্ডার। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং। ধোনি লড়াই চালিয়ে ৬৫ রান করেন ৮৭ বল খেলে। আর কোনও ভারতীয় ব্যাটসম্যানই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। দু’অঙ্কের রান করেছেন আর কেবল হার্দিক পান্ডিয়া (১০) ও কুলদীপ যাদব (১৯)।

Banglabid

সুরঙ্গা লাকমাল ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন দিনের সেরা।

ধর্মশালায় দিনের দ্বিতীয় ওভারেই শেখর ধাওয়ানকে (০) এলবিডব্লিউয়ে ফেরান অ্যাঞ্জেলো ম্যাথুজ। পঞ্চম ওভারের প্রথম বলে সিরিজে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে (২) ফেরান লাকমাল।

নবম ওভারে লাকমালেরই শিকার দীনেশ কার্তিক (০)। ১৩তম ওভারে মানিষ পাণ্ডেকে (২) আউট করেন এই লঙ্কান পেসার। পরের ওভারে শ্রেয়াস আয়ারকে (৯) বোল্ড করেন নুয়ান প্রদীপ। তিনিই হার্দিককে ফেরান।

Reneta

পরে ভুবনেশ্বরকে ফেরান লাকমাল। কুলদীপকে আউট করেন আকিলা ধনঞ্জয়া। আর জসপ্রীত বুমরাহকে ফিরিয়ে চাপ ধরে রাখেন সুচিত পাথিরানা। থিসারা পেরেরার বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন শেষ ব্যাটসম্যান ধোনি।

একদিনের ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন বিরাট কোহলি। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। এদিন টসে জিতে বোলিং নেন শ্রীলঙ্কার অধিনায়ক থিসারা পেরেরা। কোহলির অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের পরই সাউথ আফ্রিকায় দীর্ঘ সফরে যাবে ভারত। সেখানে সবুজ পিচে খেলতে হবে। তার আগে দেশের মাটিতেই বেহাল দশা বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের! শ্রীলঙ্কা তুলনায় প্রোটিয়াদের পেস ব্যাটারি তো আরও ভয়ঙ্কর। কোহলিদের তাই কঠিন সময়ই অপেক্ষা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-শ্রীলঙ্কা সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT