চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩০০ মিলিয়ন থেকে ৩ পয়সা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ০৩, মে ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সম্প্রতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ব্যাংক অ্যাকাউন্টে ৩০০ মিলিয়ন ডলার (আড়াই হাজার কোটি টাকা) জমা আছে। যুক্তরাষ্ট্রের আদালতে একটি মামলার নথির উদ্ধৃতি দিয়ে তিনি এ দাবি করেন।

এমন দাবির পর প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, ৩০০ মিলিয়ন ডলার পাওয়া গেলে এতিমদের দিয়ে দিব।

সজীব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টে ৩০০ কোটি টাকা আর সম্প্রতি বাংলাদেশে জ্বালানি তেলের দাম কমার পর বাস ভাড়া কমেছে তিন পয়সা করে, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রবাসী বিশ্ববিদ্যালয় শিক্ষক আমিনুল ইসলাম।

Banglabid

তিনি লিখেছেন, ৩০০ মিলিয়ন ডলার নিয়ে নানান কথাবার্তা চলছে। একদল বলছে- আমরা জানি অমুকের একাউন্টে ৩০০ মিলিয়ন ডলার আছে; আরেকদল বলছে যদি থেকেই থাকে, তাহলে প্রমাণ দেখান! প্রমাণ দেখাতে না পেরে অবশ্য অন্য দল চুপ মেরে গেছে বলেই মনে হচ্ছে!

এইদিকে আমি তো হিসাব করেই পাচ্ছিলাম না- ৩০০ মিলিয়ন ডলার মানে আসলে কতো টাকা! এই জন্যই আসলে লোকে বলে- “আদার ব্যাপারী আবার জাহাজের খবর নেয়!”

এই হিসাব মেলাতে না মেলাতেই পত্রিকায় পড়লাম- আজ থেকে প্রতি কিলোমিটারে বাস ভাড়া কমেছে ৩ পয়সা! এই খবর পড়ে তো আমার মাথা খারাপ হবার জোগাড়!

Reneta

কিছুক্ষণ পর পর হিসাব করছি ঢাকা থেকে চট্টগ্রাম গেলে তাহলে কয় টাকা কমবে বাস ভাড়া! ঢাক থেকে চট্টগ্রামের দূরত্ব ধরলাম ২৫০ কিলোমিটার। ৩ পয়সাকে ২৫০ কিলোমিটার দিয়ে পূরণ দিলে হয় ৭৫০ পয়সা! এখন সমস্যা হচ্ছে, ঠিক বুঝতে পারছি না, এই ৭৫০ পয়সা মানে কয় টাকা কমছে!

শুনে তো মনে হচ্ছে বিশাল অংকের বাস ভাড়া কমছে! ৭৫০ পয়সা বলে কথা! আগে ভাবতাম শুধু রাজনীতিবিদরাই সাধারণ মানুষের সাথে মশকরা করে; এখন তো দেখছি সড়ক পরিবহন কর্তৃপক্ষও আমাদের সাথে মশকরা করছে!

এদিকে পুলিশের আইজি আজ বলেছেন- “জঙ্গি দমনে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল”মশকরা আর কাকে বলে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিনুল ইসলামসজীব ওয়াজেদ জয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুশফিক-থারাঙ্গার নৈপুণ্যে মোহামেডানের জয়

পরবর্তী

‘তারেক-কোকো’দের মত নেতিবাচক ইমেজ তৈরিই মূল উদ্দেশ্য’

পরবর্তী

‘তারেক-কোকো’দের মত নেতিবাচক ইমেজ তৈরিই মূল উদ্দেশ্য’

কুয়েতের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT