চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫টি ভুয়া নির্দেশনা বন্ধে ৪০০০ কোটি টাকা রক্ষা

ম. শাফিউল আল ইমরান ম. শাফিউল আল ইমরান
৭:৪৭ পূর্বাহ্ণ ০৯, মার্চ ২০১৬
অর্থনীতি
A A

হ্যাকারদের হাত থেকে পাঁচটি নির্দেশনা রক্ষা করতে না পারলেও ২৫টি ভুয়া নির্দেশনা বন্ধ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ৫০০ মিলিয়ন ডলার বা ৪০০০ কোটি টাকা রক্ষা করতে পেরেছে বাংলাদেশ ব্যাংক।

জোচ্চুরির বিষয়টি ধরা পড়ার পর দ্রুত ব্যবস্থা নিয়ে ওই ভুয়া নির্দেশনাগুলো বন্ধ করতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ককে বলা হয়।

পাঁচ কথিত নির্দেশনায় খোয়া যাওয়া টাকা উদ্ধারের কথা জানালেও ওই ২৫টি নির্দেশনা আটকে রিজার্ভ রক্ষার কৃতিত্বের ব্যাপারে আপাতত: আনুষ্ঠানিকভাবে কিছু বলছে না বাংলাদেশ ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা চ্যানেল আই অনলাইনকে শুধুমাত্র পাঁচ নির্দেশনার ব্যাপারে জানিয়ে ২৫টির বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে বাংলাদেশ ব্যাংকের একটি দায়িত্বশীল সূত্র ওই ২৫ নির্দেশনা বন্ধের মাধ্যমে চার হাজার কোটি টাকা রক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন।

শুভঙ্কর সাহা চ্যানেল আই অনলাইনকে বলেন, হ্যাক হওয়া টাকার মধ্যে আমরা শ্রীলঙ্কা থেকে ২০ মিলিয়ন ডলার ওই দেশের এন্টি মানি লন্ডারিং ইউনিটের মাধ্যমে নিয়ে এসেছি। এখন ফিলিপাইনে চলে যাওয়া বাকি ৮১ মিলিয়ন ডলার ফেরত আনতে ওই দেশের এন্টি মানি লন্ডারিং ইউনিটের সাথে যোগাযোগ করে নিয়ে আসার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ওই হ্যাকিং ও টাকা পাচারের ঘটনা ঘটে। বাংলাদেশ ব্যাংকের তৎপরতায় পাচার হওয়ার টাকার একাংশ দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে আগেই জানানো হয়েছে। 

কয়েকটি বেসরকারী ব্যাংকের এটিএম বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে জালিয়াতির মাধ্যমে টাকা তুলে নেওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে এই ৮০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা। দেশে এত বড় সাইবার অপরাধের এই প্রথম।

ট্যাগ: বাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পনের বছর ছাদ-কৃষি সাজাচ্ছেন শামসুল

পরবর্তী

২৫টি ভুয়া নির্দেশনা বন্ধে ৪০০০ কোটি টাকা রক্ষা

পরবর্তী

চিরনিদ্রায় শায়িত হলেন খালিদ মাহমুদ মিঠু

চিরনিদ্রায় শায়িত হলেন খালিদ মাহমুদ মিঠু

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT