চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘২৪ ঘণ্টা টানা শুটিং করেছি’

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
১১:৩৬ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০১৭
বিনোদন
A A
আসিফ আকবর

আসিফ আকবর

আসিফ আকবর। জনপ্রিয় সংগীতশিল্পী। ১৩ বছর পর এই শিল্পীর গাওয়া একটি গানের মিউজিক ভিডিও এসেছে। গতকাল বৃহস্পতিবার রাতে গানটি ইউটিউবে অবমুক্ত করা হয়। গানটির শিরোনাম ‘আগুন’। আসিফ কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।

চ্যানেল আই অনলাইন : কেমন আছেন?

খুব ভালো আছি। ভালো লাগছে দীর্ঘদিন পর আমার কাঙ্খিত মিউজিক ভিডিও প্রকাশ করতে পেরেছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে, আমি সিঙ্গেল এ গানটি ভক্তদের উপহার দিতে পেরেছি।

চ্যানেল আই অনলাইন : গানটি নিয়ে কিছু বলুন।

গানের শিরোনাম ‘আগুন’। এর প্রথম কয়েকটি লাইন হলো— ‘লোকে বলে তুমি আগুন/ ছাই বানাতে জুড়ি নাই/ ভয়ে ভয়ে হাত ধরেছি/ আমি কিন্তু পুড়ি নাই’। গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান, সুর ও সংগীত পরিচালনা করেছেন জুয়েল মোর্শেদ। সম্প্রতি গানটির ভিডিও ধারণ করা হয় এফডিসিতে। মডেল হয়েছেন আসিফ ইমরোজ ও আফ্রি। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত নাসির। এটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন। গানটির অডিও প্রকাশ হয়েছিল ২৫ ফেব্রুয়ারি।

চ্যানেল আই অনলাইন : মিউজিক ভিডিওতে আপনি নিজেও অংশ নিয়েছেন। কেমন অভিজ্ঞতা হলো?

চমৎকার। এটি একটি আইটেম ঘরানার গান। ভিডিওতে নতুন এক আসিফকে দেখতে পাবেন সবাই। ২৪ ঘন্টা টানা শুটিং করেছি। সবাই খুবই পরিশ্রম করেছে। প্রডাকশন বয় থেকে শুরু করে মডেল ও পরিচালক—সবাই। আয়োজনও ছিল বেশ। সব মিলিয়ে আমরা উপভোগ করেছি। কয়েকদিন আগে ট্রেলার প্রকাশ করেছিলাম। এবার পুরো ভিডিও। ট্রেলার প্রকাশের পর দারুণ সাড়া পেয়েছি। আশা করছি, এবার পুরো গানটি সবাই পছন্দ করবেন।

চ্যানেল আই অনলাইন : ১৩ বছর পর আপনার নতুন মিউজিক ভিডিও এসেছে। 

২০০৩ সালে তানিয়া আহমেদের পরিচালনায় ‘উড়ো মেঘ’ শিরোনামে আমার গাওয়া একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করেছিলাম। ওটা ছিল ওই সময় বড় আয়োজনের মিউজিক ভিডিও। এরপর আমার যতগুলো গানের ভিডিও প্রকাশিত হয়েছে, সবগুলোই ছিল স্টুডিও ভার্সন, নয়তো নিজের পারফরমেন্স। কিন্তু গত কয়েক বছর দেখতে পাচ্ছি, বেশির ভাগ গানেরই মিউজিক ভিডিও নির্মাণ হচ্ছে। সেগুলো ভালোই। এজন্য আমি যথাযথ আইডিয়া আর সময়— এই দুটির জন্য অপেক্ষায় ছিলাম। সময়ের সঙ্গে মন মতো গানের ভিডিওর গল্প পাওয়ায় ‘আগুন’ গানের মিউজিক ভিডিও ভক্তদের জন্য প্রকাশ করতে পেরেছি।

চ্যানেল আই অনলাইন : গানের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি কতটা প্রভাব ফেলেছে?

গানের ক্ষেত্রে কণ্ঠের মৌলিকত্ব বাদ দিয়ে পুরোটাই প্রভাব পড়েছে। ইন্সট্রুমেন্ট থেকে শুরু করে গান প্রকাশের মাধ্যমও পরিবর্তন হয়ে গেছে। শুধু তাই নয়, এ সময়ের শিল্পীরা কণ্ঠে বৈচিত্র্য আনতে যন্ত্র ব্যবহার করছে। সেই ফিতার অডিও ক্যাসেট থেকে শুরু করে সিডি/ডিভিডি হয়ে এখন অনলাইনে প্রকাশ হচ্ছে গান। এটা আসলে সময়ের দাবি। ডিজিটাল প্রযুক্তির যুগে বিশ্ব জুড়ে পরিবর্তনের হাওয়া লেগেছে, তখন আমরা পিছিয়ে থাকব কেন। এজন্য আজকে ইউটিউবে গানের ভিডিও প্রকাশ হচ্ছে।

চ্যানেল আই অনলাইন : নতুন কোনো গানের খবর আছে?

‘আগুন’ গানের রেশ চলুক কিছুদিন। তারপর অন্য গানের কথা ভাবব।

ছবি: সংগৃহীত

ইউটিউবে ‘আগুন’ গানের লিঙ্ক

https://www.youtube.com/watch?v=tyH9aHDn8RU&feature=youtu.be

ট্যাগ: আসিফ আকবর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের রান আটকানোর ‘যুদ্ধ’

পরবর্তী

মুসলিম ভ্রমণে ট্রাম্পের নিষেধাজ্ঞার বিপক্ষে আরো তিন মার্কিন অঙ্গরাজ্য

পরবর্তী

মুসলিম ভ্রমণে ট্রাম্পের নিষেধাজ্ঞার বিপক্ষে আরো তিন মার্কিন অঙ্গরাজ্য

দাদী হলেন মাহিয়া মাহি!

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT