চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪ ঘণ্টার ব্যবধানে দশ লাখ মানুষ আম আদমি পার্টিতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের রাজধানী দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ) টানা তৃতীয়বারের মত ক্ষমতায়। দলটির দাবি,বিধানসভা নির্বাচনে দারুণ জয়ের ২৪ ঘণ্টার মধ্যে দেশজুড়ে প্রায় দশ লাখ মানুষ তাদের দলে যোগদান করেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য মতে, আম আদমি পার্টিতে যোগ দেওয়ার জন্য অনেকে ফোন করেছে। এক টুইট বার্তায় আপের পক্ষ থেকে জানানো হয়, জয় ঘোষণার পর ১০ লাখের মতো মানুষ দলটিতে যোগ দেওয়ার আবেদন করে। অন্য আরেক টুইট বার্তায় বলা হয়, প্রায় ১১ লাখ ভারতীয় দলটিতে যোগ দিয়েছে।

এর আগে অধিকাংশ বুথ ফেরত জরিপ অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি তথা আপের সহজ জয় দেখিয়েছিল এবারের নির্বাচনে। ছয়টিরও বেশি জরিপে সমষ্টিগত হিসেব পূর্বাভাস দিয়েছিল ৭০টি আসনের মধ্যে ৫৬টিতেই জয়ী হবে আপ। কিন্তু আম আদমি পার্টি ৬২টি আসনে জয়ী হয়েছে। আর বাকি ৮টি আসন পেয়েছে বিজেপি। এবারের নির্বাচনে কংগ্রেস একটিও আসন পায়নি।

Banglabid

২০১৫ সালে ৭০টি আসনের মধ্যে ৬৭টিতেই জিতে বিরোধীদের ধুয়েমুছে একরকম সাফ করে দেয় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

কিন্তু ক’মাস আগে, ২০১৯-এর লোকসভা ভোটের নিরিখে চিত্রটা একদম উলটো। ৭০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬৫টিতে এগিয়ে ছিল বিজেপি। পাঁচটিতে কংগ্রেস। আপ একটিতেও নয়। লোকসভার সাতটি আসনের সাতটিতেই জিতেছিল বিজেপি।

২০১৪ সালের লোকসভা ভোট, যে ভোটে জিতে প্রথমবার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি, সেই ভোটেও বিজেপি দিল্লিতে সাতে সাত জিতেছিল। কিন্তু পরের বছরই বিধানসভা ভোটে আম আদমি পার্টি স্রোতে ভেসে গিয়েছিল বিজেপি।

Reneta

এদিকে জয়ের খবর আসতেই, নীল-সাদা বেলুন নিয়ে উৎসবে মাতে আম আদমি পার্টি তথা আপের নেতা কর্মী সমর্থকরা।

তবে কেজরিওয়াল বলেছেন, এই জয় তার নয়। এটি দিল্লির জয়, সেই সমস্ত পরিবারের জয়, যারা তাকে তাদের সন্তান হিসেবে দেখেছেন। যে পরিবারগুলি ২৪ ঘণ্টা জল, বিদ্যুৎ এবং শিক্ষা সুবিধা পেয়েছেন। দিল্লির মানুষ নতুন ধারার রাজনীতির পক্ষে রায় দিয়েছে আর সেটি হলো কাজের রাজনীতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরবিন্দ কেজরিওয়ালআম আদমি পার্টিবিধানসভা নির্বাচনরাজধানী দিল্লি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT