চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ মার্চ থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য দেবে টিসিবি

রোকসানা আমিন রোকসানা আমিন
৩:৩৪ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
জনপ্রিয় পণ্য পেতে মানুষের দীর্ঘ লাইন, টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজান উপলক্ষে পণ্য সরবরাহ শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সরকারের ন্যায্য মূল্যের পণ্য নিতে তিন চার ঘণ্টা অপেক্ষা করেও টিসিবির পণ্যবাহী ট্রাকের দেখা পাননি অনেক সাধারণ মানুষ। এমন বিশৃঙ্খলা, অনয়িম বন্ধে আগামী ২০ মার্চ থেকে ঢাকার বাইরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য সরবরাহ করবে টিসিবি। পর্যায়ক্রমে ঢাকায় চালু হবে এই প্রক্রিয়া।

সকালে রাজধানীর মহাখালি মেইনরোড এলাকায় দেখা যায় বিভিন্ন বয়সী নারী, পুরুষ, খেটে খাওয়া নিম্নবিত্তের বড় একটি অংশ দাঁড়িয়ে ছিলেন টিসিবির পণ্যের অপেক্ষায়। যদিও এই স্পটে টিসিবির ট্রাকের শিডিউল আছে কি না সেই তথ্যও নেই তাদের কাছে।

মহাখালির টিএনটি রোডের ২০ নম্বর ওয়ার্ডে টিসিবির পণ্যবাহী ট্রাকের সামনে মধ্যবিত্ত ও নিন্মমধ্যবিত্তের লম্বা সারি। কেউ কেউ প্রথম দাঁড়িয়েছেন লাইনে।

Banglabid

তবে লাইনে দাঁড়ানো নিয়ে বিশৃঙ্খলা এড়াতে কালি দিয়ে হাতে সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছেন তদারকির দায়িত্বে থাকা ওয়ার্ড কাউন্সিল অফিস প্রতিনিধিরা।

বিশৃঙ্খলা এড়াতে ইতোমধ্যে পুলিশ প্রসাশনের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে টিসিবি।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, ঢাকার বাইরে অন্যান্য জেলা, উপজেলা, মহানগর এবং ইউনিয়ন পরিষদেও টিসিবি পণ্য বিক্রি করা হবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে। যে কার্ডের কার্যক্রম ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে।

Reneta

তিনি আরও বলেন, এই বিক্রি কার্যক্রম পরিচালনার জন্য প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলরদের সভাপতি করে একটি ট্যাগ টিম করা হয়েছে।

নিত্যপণ্যের বাজারের অস্থিরতায় ঢাকা শহরে দিনদিন চাহিদা বাড়ছে টিসিবি পণ্যের। ১৫০টি ট্রাকের একটিতে প্রতিদিন আড়াই’শ পরিবারকে দেয়া হচ্ছে টিসিবি পণ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিসিবি পণ্যফ্যামিলি কার্ডমহাখালী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পার্বত্য চট্টগ্রামের ১৩০ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়ার নির্দেশ

পরবর্তী

হাদিসুরকে একনজর দেখতে অপেক্ষায় স্বজনরা

পরবর্তী
বাংলাদেশের দুই বৃদ্ধ ব্যক্তি, একজন মহিলা ও একজন পুরুষ, বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাদিসুরকে একনজর দেখতে অপেক্ষায় স্বজনরা

বাণিজ্যমন্ত্রী তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে কর কমানোর ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে কর কমানো হবে: বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT