চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ মাস পর প্রথম মৃত্যু, শনাক্ত ১৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ২১, মে ২০২২
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
করোনা টিকা দেওয়ার জন্য একজন স্বাস্থ্যকর্মী রোগীর বাহুতে ইনজেকশন দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৮০৩তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ২০ এপ্রিল একজনের মৃত্যুর খবর এসেছিল। তার ১ মাস পর এই প্রথম কোনো মৃত্যু হলো। 

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ হাজার ১২৮ জন। মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৬ জন। শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ। আগের দিন শুক্রবার শনাক্ত হয়েছিল ৫০ জন।

গত ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) তিন হাজার ৯২৭টি পরীক্ষায় ১৬ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯২ লাখ ৯২ হাজার ৮৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ৮৬ হাজার ৯৭টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪০ লাখ ৭৮ হাজার ৯৪০টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ২০৪ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ১৭২ জনসহ মোট ১৯ লাখ ৭৪৭ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া এক ব্যক্তি পুরুষ।তিনি চল্লিশোর্ধ্ব।বিভাগওয়ারী হিসেবে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫২ কোটি ৬৮ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ ৯৯ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪৯ কোটি ৬৬ লাখের বেশি।

ট্যাগ: করোনাভাইরাসনতুন শনাক্তমৃতের সংখ্যাশনাক্তের সংখ্যাস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্কুল ক্রিকেট: বিভাগীয় ফাইনালে তিন দল

পরবর্তী

টিকটক হৃদয়সহ ৭ বাংলাদেশির যাবজ্জীবন

পরবর্তী
স্মিত মুখে যুবক, কালো চশমা পরা, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকটক হৃদয়সহ ৭ বাংলাদেশির যাবজ্জীবন

নগদ কাপ গলফের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীরা হাতে ট্রফি নিয়ে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নগদ কাপ গলফের পুরস্কার দিলেন সেনাপ্রধান

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বদনজর থেকে বাঁচার দোয়া: ইসলামের আলোকে গুরুত্ব, আমল ও করণীয়

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT